Friday, 30 October 2026
শিরোনাম
জুয়ার টাকা জোগাড়ে ইমামতির চাকরি, ১৫ লাখ টাকা নিয়ে উধাও; অবশেষে গ্রেপ্তার সম্মিলিত সামাজিক জোটের উদ্যোগে ডেঙ্গু সচেতনতা বিষয়ক ক্যাম্পেইন সেদিন তাহসিফের সঙ্গে ৬ ঘণ্টা ছিলেন দ্বীপ, হত্যার সন্দেহ বাবার ইউপি নির্বাচন: আচরণবিধি লঙ্ঘনে প্রার্থিতা বাতিল, সর্বোচ্চ শাস্তি ২ বছরের কারাদণ্ড বিমানবাহিনীর সাবেক কর্মকর্তা তাহসিফের মরদেহ মিললো তুরাগে কুষ্টিয়ায় ছয়জনকে হত্যা মামলায় হানিফের মৃত্যুদণ্ড বাবার মৃত্যুর ১৫ মিনিট পর জন্ম নিল পুত্রসন্তান, ‘আনন্দে’ বিষাদের ছায়া! কুমারখালীতে ৩১ মেধাবী শিক্ষার্থীকে সম্মাননা ও নগদ অর্থ প্রদান কবরের দুই ফেরেশতার প্রশ্ন নিয়ে প্রচলিত বিশ্বাসে আপত্তি, ইসলামি বক্তাকে গুলি করে হত্যা লগি-বৈঠার সহিংসতার বিচার দাবি জামায়াতের
এক্সক্লসিভ

শরীয়তপুরের ডিসি'র আপত্তিকর ভিডিও ভাইরাল, জেলাজুড়ে তোলপাড়

• • পঠিত 8 বার
শেয়ার করুন:
শরীয়তপুরের ডিসি'র আপত্তিকর ভিডিও ভাইরাল, জেলাজুড়ে তোলপাড়

শরীয়তপুরের জেলা প্রশাসক (ডিসি) মোহাম্মদ আশরাফ উদ্দিনের একটি আপত্তিকর ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হওয়ায় জেলাজুড়ে তীব্র আলোচনার সৃষ্টি হয়েছে। ভিডিওটিতে তাঁকে এক নারীর সঙ্গে ঘনিষ্ঠ ও অনৈতিক অবস্থায় দেখা গেছে, যা প্রশাসনের শৃঙ্খলা ও শালীনতার প্রশ্নে নানা বিতর্ক তৈরি করেছে।

 

শুক্রবার (২০ জুন) সকালে প্রবাসী সাংবাদিক জাওয়াদ নির্ঝর তার ব্যক্তিগত ফেসবুক প্রোফাইলে জেলা প্রশাসকের ছবি ও একটি ভিডিও টেলিগ্রামে প্রকাশ করেন। ফেসবুক পোস্টের ক্যাপশনে তিনি লেখেন, “শরীয়তপুরের ডিসি মো. আশরাফ উদ্দিন। একজন গুরুত্বপূর্ণ সরকারি কর্মকর্তা। এই ছবিগুলো তিনি নিজেই তুলেছেন এবং ভিডিও করেছেন। ওই নারীকে বিয়ের প্রতিশ্রুতি দিলেও এখন বিয়ে না করে হুমকি দিচ্ছেন।”

 

প্রকাশিত ৫৭ সেকেন্ডের ভিডিওটিতে দেখা যায়, জেলা প্রশাসক আশরাফ উদ্দিন শার্টের বোতাম খোলা অবস্থায় এক লাল-হলুদ জামা ও সালোয়ার পরা নারীকে কোলে নিয়ে চুম্বন করছেন। ভিডিওর এক পর্যায়ে মোবাইল ভিডিও কলে থাকা অবস্থায় ওই নারীকে নিজের গোপন অঙ্গ প্রদর্শন করতেও দেখা যায়।

 

জেলা প্রশাসনের একটি সূত্র জানায়, মোহাম্মদ আশরাফ উদ্দিন ২০২৪ সালের ৩ নভেম্বর শরীয়তপুর জেলা প্রশাসক হিসেবে দায়িত্ব গ্রহণ করেন। তিনি ২৭তম বিসিএস (প্রশাসন) ক্যাডারের কর্মকর্তা এবং পূর্বে নিউরো-ডেভেলপমেন্ট ও অটিজম ট্রাস্টে পরিচালক হিসেবে দায়িত্ব পালন করেছেন।

 

বিষয়টি নিয়ে ক্ষোভ প্রকাশ করে জেলার বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক ইমরান আল নাজির বলেন, “জেলা প্রশাসক তার ব্যক্তিত্ব ও শিষ্টাচার ধরে রাখতে ব্যর্থ হয়েছেন। এমন একজন উচ্চপদস্থ কর্মকর্তার কাছ থেকে এ ধরনের আচরণ জনগণ প্রত্যাশা করে না।”

 

তবে ভিডিওতে থাকা নারীর পরিচয় এখনো প্রকাশ হয়নি। এ বিষয়ে জেলা প্রশাসক মোহাম্মদ আশরাফ উদ্দিনের মোবাইল ও হোয়াটসঅ্যাপ নম্বরে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি কোনো সাড়া দেননি।

 

প্রশাসনের একজন কর্মকর্তার এ ধরনের অনৈতিক কর্মকাণ্ডে সরকারি শৃঙ্খলা ও ভাবমূর্তি প্রশ্নের মুখে পড়েছে বলে মন্তব্য করেছেন সচেতন মহল। বিষয়টি তদন্তের আওতায় এনে যথাযথ পদক্ষেপ নেওয়ার দাবি উঠেছে নানা মহল থেকে।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।