Thursday, 3 September 2026
শিরোনাম
এক্সক্লসিভ

শয়ন কক্ষে মিলল ৩৯ বোতল বিদেশি মদ, গ্রেপ্তার ৩

admin • 29 Mar 2026, 12:17 PM • পঠিত 2 বার
শেয়ার করুন:
শয়ন কক্ষে মিলল ৩৯ বোতল বিদেশি মদ, গ্রেপ্তার ৩

নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলায় শয়ন কক্ষে ৩৯ বোতল বিদেশি মদসহ ৩ মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি)। তারা বাসায় মদ রেখে বিভিন্ন স্থানে ডেলিভারি দিতেন বলে জানায় ডিবি। শনিবার (২৮ মার্চ) দুপুর পৌনে ২ টার দিকে একলাশপুর ইউনিয়নের ৫নং ওয়ার্ড একলাশপুর গ্রামের মা-মনি নিবাস থেকে তাদের গ্রেপ্তার করা হয়। 

গ্রেপ্তারকৃতরা হলেন, বেগমগঞ্জ উপজেলার একলাশপুর ইউনিয়নের ৫নং ওয়ার্ড একলাশপুর গ্রামের মা-মনি নিবাসের মো. নুরুল আমিনের ছেলে মো. মাহফুজুর রহমান সাকিব (৩০), চৌমুহনী পৌরসভার হাজীপুর গ্রামের শংকর সাহার ছেলে হৃদয় সাহা (৩২) ও আলীপুর গ্রামের নারায়ন চন্দ্র ঘোষের ছেলে শিপন চন্দ্র ঘোষ (৩২)।

ডিবি সূত্রে জানা যায়, মা মনি নিবাসের একটি ফ্ল্যাটে অভিযান চালিয়ে ৩ মাদককারবারীকে হাতেনাতে ধরে ডিবি পুলিশ। এ সময় তাদের কাছ থেকে ৩৯ বোতল বিদেশী মদ উদ্ধার করা হয়।

জেলা গোয়েন্দা শাখার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আশরাফ উদ্দিন বিষয়টি নিশ্চিত করেন। তিনি বলেন, আসামিদের বিরুদ্ধে বেগমগঞ্জ মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হয়েছে। আগামীকাল তাদের চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সোপর্দ করা হবে।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।