Sunday, 25 October 2026
শিরোনাম
সাঈদীর মামলার বাদীর দাফনে জামায়াতের বাধা, গোপনে গার্ড অব অনার গোপালগঞ্জে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল থেকে পুলিশের গাড়িতে হামলা গ্রেফতার হলে যুক্তরাষ্ট্রের ভিসা বাতিল হতে পারে: মার্কিন দূতাবাস স্বামীর ‘ভালোবাসার আলিঙ্গনে’ ভাঙল স্ত্রীর পাঁজরের হাড় বিশ্ব দাড়ি কাটা দিবস আজ ফেসবুকের বিকল্প হিসেবে বিশ্বজুড়ে জনপ্রিয় হচ্ছে আলফাফা চেতনানাশক দিয়ে ধর্ষণের পর জন্মনিয়ন্ত্রণ ওষুধ খাওয়াতেন মাদ্রাসাশিক্ষক কুমারখালীতে দুর্গোৎসবে ব্যতিক্রমী প্রতিযোগিতায় বিজয়ীদের পুরস্কৃত করল ফ্যামিলি কেয়ার বিএনপি নেতার স্ত্রীকে নিয়ে উধাও কথিত মামা, অতঃপর.... ৭ বছরের শিশুকে যৌন হেনস্তার অভিযোগ, গণধোলাইয়ের পর মাদ্রাসার উপাধ্যক্ষ গ্রেপ্তার
জাতীয়

শপথ নিলেন নবনির্বাচিত এমপি নিলুফার আনজুম

• • পঠিত 10 বার
শেয়ার করুন:
শপথ নিলেন নবনির্বাচিত এমপি নিলুফার আনজুম

শপথ নিয়েছেন ময়মনসিংহ-৩ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য বেগম নিলুফার আনজুম। সোমবার স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী জাতীয় সংসদ ভবনের কার্যালয়ে নতুন এই এমপিকে শপথ বাক্য পাঠ করান।

শপথ অনুষ্ঠানটি সঞ্চালনা করেন জাতীয় সংসদ সচিবালয়ের সিনিয়র সচিব কে এম আব্দুস সালাম।

শপথ গ্রহণ অনুষ্ঠানে ডেপুটি স্পিকার শামসুল হক টুকু এমপি, চিফ হুইপ নূর-ই-আলম চৌধুরী এমপি, হুইপ ইকবালুর রহিম এমপি এবং নাহিম রাজ্জাক এমপি উপস্থিত ছিলেন।

শপথ শেষে রীতি অনুযায়ী বেগম নিলুফার আনজুম শপথ বইয়ে স্বাক্ষর করেন। এ সময়ে সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত ৭ জানুয়ারি অনুষ্ঠিত দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ময়মনসিংহ-৩ আসনের একটি কেন্দ্রের ভোটগ্রহণ স্থগিত হওয়ায় ওই আসনের ফলাফল স্থগিত রাখা হয়। পরে গত ১৩ জানুয়ারি শনিবার ওই স্থগিত কেন্দ্রে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়।

এতে আওয়ামী লীগ মনোনীত নিলুফার আনজুম ৫৪ হাজার ৪৯০ ভোট পেয়ে বিজয়ী জন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ট্রাক প্রতীকের স্বতন্ত্র প্রার্থী সোমনাথ সাহা পেয়েছেন ৫২ হাজার ৫৬৬ ভোট।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।