Saturday, 7 November 2026
শিরোনাম
নারায়ণগঞ্জে পুলিশ সদস্যের হাত-পা ভে’ঙে কা’টা হলো রগ মন্ত্রীকে নিয়ে ফেসবুকে পোস্ট, বিএনপি নেতার ভাই গ্রেপ্তার বিমানবন্দরের গোলচত্বরে জোড়া ককটেল বিস্ফোরণ জাতীয় বিপ্লব ও সংহতি দিবস আজ কুষ্টিয়ায় ডেঙ্গু সচেতনতায় সম্মিলিত সামাজিক জোটের লিফলেট বিতরণ ১০০ টাকা চাওয়ায় মায়ের বকুনি, পরে মিলল পিংকির নিথর দেহ বিনামূল্যে ওমরাহর সুযোগ দিচ্ছে সৌদি আরব, আবেদন করবেন যেভাবে থ্রিডি ম্যাপে ট্রেনের লাইভ অবস্থান দেখাচ্ছে ‘ট্রেন কোথায়’, যেভাবে দেখবেন আপনাদের পয়সা না দিলে শ্রমিকদের ৩০ না ৪০ হাজার টাকা বেতন দিতে পারতাম দুই ধাপে মিলবে ড্রাইভিং লাইসেন্স, আবেদনের নিয়ম ও ফি জানাল বিআরটিএ
জেলার খবর

শতাধিক শিক্ষার্থী নিয়ে দুর্ঘটনার কবলে নোবিপ্রবির বাস

• • পঠিত 10 বার
শেয়ার করুন:
শতাধিক শিক্ষার্থী নিয়ে দুর্ঘটনার কবলে নোবিপ্রবির বাস

নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (নোবিপ্রবি) শিক্ষার্থীদের বহনকারী বিআরটিসির একটি বাস সোনাপুর-ক্যাম্পাস সড়কে নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনার কবলে পড়ে। এসময় বাসটিতে থাকা পাঁচ-ছয়জন শিক্ষার্থী আহত হন। এ ছাড়া ভয়ে জ্ঞান হারান কয়েকজন শিক্ষার্থী।

 

রোববার (২৮ জানুয়ারি) সকালে এ ঘটনা ঘটে।

 

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, মাইজদী থেকে প্রায় শতাধিক শিক্ষার্থী নিয়ে দুর্ঘটনার শিকার বিআরটিসির ‘নয়নতারা’ বাসটি সকালে বিশ্ববিদ্যালয়ের উদ্দেশে ছেড়ে আসে। সোনাপুরের পার্শ্ববর্তী এলাকায় এলে নিয়ন্ত্রণ হারিয়ে খালের পাশে বাসটি কাত হয়ে যায়। এসময় বাসের ছয়জন শিক্ষার্থী আহত হন।

 

গাড়িতে থাকা বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থী বলেন, ‘আমাদের নিয়ে গাড়িটি মুহূর্তে রাস্তার বাইরের দিকে কাত হয়ে যায়। তবে অল্পের জন্য আমরা সবাই প্রাণে বেঁচে গেছি।’

 

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. আনিসুজ্জামান বলেন, ‘বিষয়টি দুঃখজনক। আমাদের শিক্ষার্থীরা বেঁচে ফিরেছে। আমরা সেখানে লোক পাঠিয়েছি।

 

বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক ড. নেওয়াজ মোহাম্মদ বাহাদুর বলেন, এখানে ড্রাইভারের ভুল ছিল। সে অন্য গাড়িকে সাইড দিতে গিয়ে বাসটি রাস্তার বাইরে নামিয়ে দিয়েছে। ড্রাইভারকে শোকজ করা হবে এবং পরবর্তীতে অপরাধ প্রমাণিত হলে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

 

বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. দিদার-উল-আলম বলেন, ঘটনা পর্যালোচনা করে বিআরটিসি বাসের বিষয়ে আমরা দ্রুত একটি সিদ্ধান্ত নেব এবং রাস্তাটি সংস্কার করতে আমরা যথাযথ কর্তৃপক্ষকে অবহিত করব।

 

প্রসঙ্গত, সোনাপুর-বিশ্ববিদ্যালয় সড়কটি দীর্ঘদিন ধরেই ঝুঁকিপূর্ণ। এ সড়ক দিয়ে ঝুঁকি নিয়ে যাতায়াত করছে বিআরটিসির ডাবল ডেকার বাস। অভিযোগ আছে, জোড়াতালির সংস্কার দিয়েই চলছে সড়কটি। এখন পর্যন্ত তা সংস্কারে স্থায়ীভাবে কার্যকর কোনো পদক্ষেপ নিতে দেখা যায়নি।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।