Wednesday, 21 October 2026
শিরোনাম
ঠাকুরগাঁওয়ে নির্বাচন পর্যবেক্ষণ বিষয়ক কর্মশালা ফের চালু হচ্ছে ডিভি লটারি, জেনে নিন আবেদনের সময় দুর্গাপূজা উপলক্ষে জামালপুরে যুবদল নেতার রাজুর বস্ত্র বিতরণ মেলান্দহে নাটমন্দির পরিদর্শনে এমপি বাবুল, সম্প্রীতি বজায় রাখার আহ্বান ফেসবুকে বন্ধ হচ্ছে যে ফিচার আওয়ামী লীগ পৃথিবীর ইতিহাসে সবচেয়ে বড় চোরের দল :স্পিকার আসামে দুই দিনে উচ্ছেদ ১১০০ বাঙালি মুসলিম পরিবার, গুঁড়িয়ে দেওয়া হলো ১০ মসজিদ পূর্বাচলে অতিরিক্ত ডিআইজির ফ্ল্যাটে ডিবির অভিযান, মাদকসহ আটক ৮৫ গৃহবন্দী অং সান সু চিকে বই ও চিঠি পাঠালেন রাজা তৃতীয় চার্লস ৬ দিন বন্ধ থাকবে জন্ম ও মৃত্যু নিবন্ধনের অনলাইন কার্যক্রম
আর্ন্তজাতিক

শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠল তাইওয়ান

• • পঠিত 7 বার
শেয়ার করুন:
শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠল তাইওয়ান

শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠলো তাইওয়ান। বুধবার (৩ এপ্রিল) স্থানীয় সময় ভোরে অনুভূত হয় ৭ দশমিক ৪ মাত্রার কম্পন। এক প্রতিবেদনে যুক্তরাষ্ট্রের সংবাদ মাধ্যম সিএনএন এ তথ্য জানায়।

 

প্রতিবেদনে বলা হয়, তাইওয়ানের পূর্ব উপকূলের কাছাকাছি পানিতে ছিল ভূমিকম্পের কেন্দ্র। হুয়ালিন থেকে ১৮ কিলোমিটার দক্ষিণ-দক্ষিণ পশ্চিমে ৩৫ কিলোমিটার গভীরের ছিল উৎপত্তি স্থল। তাইওয়ানের মনিটরিং এজেন্সি কম্পনের মাত্রে ৭ দশমিক ২ বললেও মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা বলছে ৭ দশমিক ৪।

 

এদিকে, রাজধানী তাইপেতে কয়েকটি ভবন বিধ্বস্তের খবর পাওয়া গেছে। অনেক এলাকায় বিচ্ছিন্ন হয়ে যায় বিদ্যুৎ সংযোগ। ক্ষয়ক্ষতি বা হতাহতের বিস্তারিত জানা যায়নি এখনও। জোরালো কম্পন অনুভূত হয়েছে প্রতিবেশী দেশ জাপান ও চীনেও। ভূমিকম্পের ১৫ মিনিট পর সুনামিও হয় জাপানের ইয়োনাগুনি দ্বীপে।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।