Saturday, 24 October 2026
শিরোনাম
গ্রেফতার হলে যুক্তরাষ্ট্রের ভিসা বাতিল হতে পারে: মার্কিন দূতাবাস বিশ্ব দাড়ি কাটা দিবস আজ ফেসবুকের বিকল্প হিসেবে বিশ্বজুড়ে জনপ্রিয় হচ্ছে আলফাফা চেতনানাশক দিয়ে ধর্ষণের পর জন্মনিয়ন্ত্রণ ওষুধ খাওয়াতেন মাদ্রাসাশিক্ষক কুমারখালীতে দুর্গোৎসবে ব্যতিক্রমী প্রতিযোগিতায় বিজয়ীদের পুরস্কৃত করল ফ্যামিলি কেয়ার বিএনপি নেতার স্ত্রীকে নিয়ে উধাও কথিত মামা, অতঃপর.... ৭ বছরের শিশুকে যৌন হেনস্তার অভিযোগ, গণধোলাইয়ের পর মাদ্রাসার উপাধ্যক্ষ গ্রেপ্তার নাহিদ ইসলামকে আহ্বায়ক করে এনসিপির কেন্দ্রীয় কমিটি পুনর্গঠন বাংলাদেশে ৬৩৬ কোটি ডলার বিনিয়োগ করবে জাপান ১৩ বছর বয়সী ছাত্রীকে ধর্ষণে সহায়তা করেছিলেন মাদ্রাসাশিক্ষকের স্ত্রী, গ্রেপ্তার
এক্সক্লসিভ

ল্যাপটপ ও লাখ টাকা চাঁদা দাবি করা সেই ওসির বিচারের দাবিতে মানববন্ধন

• • পঠিত 6 বার
শেয়ার করুন:
ল্যাপটপ ও লাখ টাকা চাঁদা দাবি করা সেই ওসির বিচারের দাবিতে মানববন্ধন

কুষ্টিয়ার খোকসা থানার সাবেক ওসি মোতালেব হোসেন বিচারের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।  বুধবার(১১'মার্চ) সকালে খোকসা বাজার ব্যবসায়ীর আয়োজনে পৌর বাজারের প্রধান সড়কে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

 

মানববন্ধনে ভুক্তভোগী ব্যবসায়ী মাহফুজুর রহমান বলেন, খোকসা বাজারের প্রধান সড়কে বর্ষণ ইলেকট্রনিক্স নামে তার একটি ব্যবসা প্রতিষ্ঠান রয়েছে। তার কাছে এক লাখ টাকা অথবা ওসির মেয়ের জন্য একটি ল্যাপটপ দাবি করেন খোকসা থানার সাবেক ওসি মোতালেব হোসেন।

 

মাহফুজুর রহমান বলেন, লাখ টাকা ও ল্যাপটপ না দেওয়ায় সন্ত্রাসী দিয়ে হুমকি দেওয়ায় সাবেক ওসি মোতালেব। এখন তিনি জীবনের নিরাপত্তাহীনতায় ভুগছেন। উর্ধতন কতৃপক্ষের কাছে জীবনের নিরাপত্তা চান তিনি। পরে সাবেক ওসি মোঃ মোতালেব হোসেন-এর ক্ষমতার অপব্যবহার ও জীবননাশের হুমকি প্রদানের বিষয়ে বিচার ও জীবনের নিরাপত্তা চেয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে স্মারকলিপি প্রদান করেন ব্যবসায়ীরা।

 

উল্লেখ্য, গত পহেলা জানুয়ারি কুষ্টিয়ার খোকসায় ইলেক্ট্রনিক্স ব্যবসায়ী মাহফুজুর রহমানের কাছ থেকে ল্যাপটপ ও নগদ অর্থ চাঁদা দাবি করে খোকসা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোতালেব হোসেন। এ ঘটনায় ভুক্তভোগী ওই ব্যবসায়ী গত ২৭ ফেব্রুয়ারি জেলা প্রশাসক বরাবর জীবনের নিরাপত্তা চেয়ে আবেদন করে। এর ফলেই আজ (২'মার্চ) সকালে তাকে প্রত্যাহার করা হয়।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।