এসএসসি পরীক্ষা চলাকালীন বাংলাদেশ কমিউনিটি স্কুল ও কলেজ কেন্দ্র পরিদর্শন করেছেন লিবিয়ায় নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মেজর জেনারেল আবুল হাসনাত মুহাম্মদ খায়রুল বাশার।
বৃহস্পতিবার (১৫ ফেব্রুয়ারি) স্থানীয় সময় সকালে তিনি কেন্দ্রটি পরিদর্শন করেন।
বাংলাদেশ দূতাবাস জানায়, পরিদর্শনের সময় রাষ্ট্রদূত মেজর জেনারেল আবুল হাসনাত মুহাম্মদ খায়রুল বাশার পরীক্ষার্থীদের খোঁজ খবর নেন এবং তাদেরকে শুভকামনা জানান।
এ সময় বাংলাদেশ কমিউনিটি স্কুল ও কলেজের কার্যকরী পরিষদের সভাপতি ও দূতাবাসের মিনিস্টার (শ্রম) জনাব গাজী মো. আসাদুজ্জামান কবির উপস্থিত ছিলেন।





