Saturday, 7 November 2026
শিরোনাম
নারায়ণগঞ্জে পুলিশ সদস্যের হাত-পা ভে’ঙে কা’টা হলো রগ মন্ত্রীকে নিয়ে ফেসবুকে পোস্ট, বিএনপি নেতার ভাই গ্রেপ্তার বিমানবন্দরের গোলচত্বরে জোড়া ককটেল বিস্ফোরণ জাতীয় বিপ্লব ও সংহতি দিবস আজ কুষ্টিয়ায় ডেঙ্গু সচেতনতায় সম্মিলিত সামাজিক জোটের লিফলেট বিতরণ ১০০ টাকা চাওয়ায় মায়ের বকুনি, পরে মিলল পিংকির নিথর দেহ বিনামূল্যে ওমরাহর সুযোগ দিচ্ছে সৌদি আরব, আবেদন করবেন যেভাবে থ্রিডি ম্যাপে ট্রেনের লাইভ অবস্থান দেখাচ্ছে ‘ট্রেন কোথায়’, যেভাবে দেখবেন আপনাদের পয়সা না দিলে শ্রমিকদের ৩০ না ৪০ হাজার টাকা বেতন দিতে পারতাম দুই ধাপে মিলবে ড্রাইভিং লাইসেন্স, আবেদনের নিয়ম ও ফি জানাল বিআরটিএ
জেলার খবর

লালমনিরহাট সীমান্ত থেকে রোহিঙ্গা নারী আটক

• • পঠিত 8 বার
শেয়ার করুন:
লালমনিরহাট সীমান্ত থেকে রোহিঙ্গা নারী আটক

লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার তিনবিঘা করিডোর সীমান্ত এলাকা থেকে এক রোহিঙ্গা নারীকে আটক করেছে বিজিবি। সোমবার সকালে আটকের পর দুপুরে ওই নারীকে পুলিশের কাছে হস্তান্তর করা হয়।

মঙ্গলবার (৬ ফেব্রুয়ারি) দুপুরে পাটগ্রাম থানার ওসি ফেরদৌস ওয়াহিদ ঘটনার সত্যতা নিশ্চিত করেন।

আটক রোহিঙ্গা নারী মোছা. রমিদা (২৩) উখিয়ার রোহিঙ্গা ক্যাম্প বালু খালির রহমতুল্লাহ মারি ক্যাম্প নং- ১৬, ব্লক- সি/১২ -এর মৃত সৈয়দ কবিরের মেয়ে।

পুলিশ জানায়, কুচলীবাড়ী ইউনিয়নের পানবাড়ী মৌজার করিডোর সীমান্তের ৮১২নং পিলার হতে ৩০ গজ বাংলাদেশের অভ্যন্তরে ঘোরাফেরা করা অবস্থায় তাকে আটক করে বিজিবি সদস্যরা।

পরে থানা হেফাজতে নিয়ে নারী ও শিশু ডেস্কের এএসআই দীপিকা দাসের সহায়তায় প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, দীর্ঘ সময় সে গন্তব্যহীন ঘোরাফেরা করে। টাকার অভাবে ঠিকমতো খাবার খেতে না পারায় শারীরিক ও মানসিকভাবে বিপর্যস্ত। এমতাবস্তায় তাকে পাটগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা প্রদান করা হয়।

পাটগ্রাম থানার ওসি ফেরদৌস ওয়াহিদ বলেন, আটক নারী রোহিঙ্গাকে সংশ্লিষ্ট ক্যাম্পে পাঠাতে ইতোমধ্যে পুলিশের একটি দল তাঁকে সাথে নিয়ে রওনা হয়েছে।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।