Friday, 4 September 2026
শিরোনাম
জেলার খবর

লালমনিরহাটে শিক্ষক নিয়োগ পরীক্ষায় অনিয়ম, আটক ১৩

admin • 08 Dec 2023, 08:58 PM • পঠিত 2 বার
শেয়ার করুন:
লালমনিরহাটে শিক্ষক নিয়োগ পরীক্ষায় অনিয়ম, আটক ১৩

গাইবান্ধা জেলায় প্রাথমিকে সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষায় ইলেকট্রনিক ডিভাইস ও মোবাইলের মাধ্যমে জালিয়াতির অভিযোগে ১৩ জনকে আটক করা হয়েছে।

 

শুক্রবার (৮ ডিসেম্বর) কয়েকটি কেন্দ্রে পরীক্ষা চলাকালীন ইলেকট্রনিক্স ডিভাইসের মাধ্যমে নকল করায় তাদের আটক করা হয়। এরমধ্যে লালমনিরহাট সরকারি মজিদা কলেজের পরীক্ষা কেন্দ্র থেকে আশিক সিদ্দিকী (২৫), তুলী রাণী রায় (২৯), পুরুঞ্জন (৩০) ও তৃপ্তি রাণী (২৬) নামে চারজনকে আটক করা হয়।

 

এছাড়া ফাকল স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রে রাফিয়া সুলতানা (৩১), মো. রবিউল ইসলাম (৩১), বর্ডার গার্ড পরীক্ষা কেন্দ্রে মোছা. নাজমুনাহারন (৩০), সরকারি কলেজের কেন্দ্রে মাহবুবা রায়হানা (২৬), লাভলী খাতুন (৩০), আফরিন আক্তার (৩১), সোহাগী (৩১), সাহেরা খাতুন (৩১) ও খদিজা খাতুনকে আটক করা হয়।

 

এই ১৩ জন পরীক্ষার্থী কেন্দ্রে ইলেকট্রনিক্স ডিভাইস ব্যবহার করে পরীক্ষা দিচ্ছিল। পরে নির্বাহী ম্যাজিস্ট্রেট ডিভাইস শনাক্তকরণ যন্ত্র নিয়ে কেন্দ্রে গেলেই তাদের আটক করা হয়। লালমনিরহাট সদর থানার অফিসার ইনচার্জ ওমর ফারুক বিষয়টি নিশ্চিত করে জানান, আটকদের বিরুদ্ধে সাইবার আইনে মামলা দায়ের করা হবে।

 

জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা জানান, লালমনিরহাট জেলায় পরীক্ষার্থী ছিলেন ১৬ হাজার ৩২৪ জন। এরমধ্যে উপস্থিত ছিলেন ১২ হাজার ৪২৭ জন পরীক্ষার্থী।

 

জেলা প্রশাসক মোহাম্মদ উল্ল্যাহ জানান, কয়েকটি কেন্দ্রে পরীক্ষা চলাকালীন সময়ে ইলেকট্রনিক্স ডিভাইসের মাধ্যমে নকল করা হচ্ছিল। এই ঘটনায় জড়িতদের আটক করা হয়েছে।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।