Saturday, 7 November 2026
শিরোনাম
মন্ত্রীকে নিয়ে ফেসবুকে পোস্ট, বিএনপি নেতার ভাই গ্রেপ্তার বিমানবন্দরের গোলচত্বরে জোড়া ককটেল বিস্ফোরণ জাতীয় বিপ্লব ও সংহতি দিবস আজ কুষ্টিয়ায় ডেঙ্গু সচেতনতায় সম্মিলিত সামাজিক জোটের লিফলেট বিতরণ ১০০ টাকা চাওয়ায় মায়ের বকুনি, পরে মিলল পিংকির নিথর দেহ বিনামূল্যে ওমরাহর সুযোগ দিচ্ছে সৌদি আরব, আবেদন করবেন যেভাবে থ্রিডি ম্যাপে ট্রেনের লাইভ অবস্থান দেখাচ্ছে ‘ট্রেন কোথায়’, যেভাবে দেখবেন আপনাদের পয়সা না দিলে শ্রমিকদের ৩০ না ৪০ হাজার টাকা বেতন দিতে পারতাম দুই ধাপে মিলবে ড্রাইভিং লাইসেন্স, আবেদনের নিয়ম ও ফি জানাল বিআরটিএ এবার দেবীগঞ্জে স্কুল ফিডিংয়ের রুটিতে মিলল ধারালো ব্লেড!
জেলার খবর

রোহিঙ্গা ক্যাম্প সংলগ্ন পাহাড় থেকে বিপুল পরিমাণ অস্ত্রসহ ৩ আরসা সদস্য আটক

• • পঠিত 11 বার
শেয়ার করুন:
রোহিঙ্গা ক্যাম্প সংলগ্ন পাহাড় থেকে বিপুল পরিমাণ অস্ত্রসহ ৩ আরসা সদস্য আটক

কক্সবাজারের উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্প ও এর ক্যাম্পের পাশের পাহাড়ে অভিযান চালিয়ে অস্ত্র ও গোলাবারুদসহ ৩ আরসা সন্ত্রাসীকে আটক করেছে র‍্যাব। বুধবার (২৪ জানুয়ারি) রাত থেকে বৃহস্পতিবার সকাল পর্যন্ত এই অভিযান চলে।

 

র‍্যাব-১৫ এর সিনিয়র সহকারী পরিচালক- ল অ্যান্ড মিডিয়া আবু সালাম চৌধুরী জানান, রোহিঙ্গা ক্যাম্পে কিছুদিন পর পর অগ্নিসংযোগের সাথে জড়িত আরসার সন্ত্রাসীরা নতুন করে বড় ধরনের নাশকতার পরিকল্পনা করছিল।

 

যার একটি অডিও রেকর্ড র‍্যাবের হাতে আছে। এরই পরিপ্রেক্ষিতে ধারাবাহিক অভিযানের অংশ হিসেবে বুধবার থেকে বালুখালী ২০ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের পেছনের লাল পাহাড়ে অভিযান শুরু করা হয়।

 

তিনি আরও জানান, অভিযানে তিনজন আরসা সন্ত্রাসীকে আটক করা হয়েছে। এ সময় উদ্ধার করা হয়েছে বেশ কিছু আগ্নেয়াস্ত্র ও গোলাবারুদ।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।