Thursday, 3 September 2026
শিরোনাম
জাতীয়

রোহিঙ্গা ক্যাম্পে দুই গ্রুপের গোলাগুলি, যুবক নিহত

admin • 19 Jun 2023, 03:18 PM • পঠিত 1 বার
শেয়ার করুন:
রোহিঙ্গা ক্যাম্পে দুই গ্রুপের গোলাগুলি, যুবক নিহত

কক্সবাজারের উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্পে দুই গ্রুপের গোলাগুলিতে ইমান হোসেন (১৮) নামের এক রোহিঙ্গা যুবক নিহত হয়েছেন। সোমবার (১৯ জুন) সকালে উখিয়ার ৮ নম্বর আশ্রয়শিবিরে এ ঘটনা ঘটে।

 

নিহত যুবক উখিয়া ১০ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের সিরাজ হোসেনের ছেলে।

 

স্থানীয় সূত্রে জানা গেছে, আজ সকাল ৮টার দিকে উখিয়ার ৮ নম্বর রোহিঙ্গা ক্যাম্পে মিয়ানমারের সশস্ত্র গোষ্ঠী আরাকান স্যালভেশন আর্মি (আরসা) ও রোহিঙ্গা সলিডারিটি অর্গানাইজেশনের (আরএসও) সদস্যদের মধ্যে গোলাগুলি হয়। এ সময় ইমান হোসেন গুলিবিদ্ধ হন। তাকে উদ্ধার করে ক্যাম্পের আইএমও হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

 

উখিয়া থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মোহাম্মদ আলী বিষয়টি নিশ্চিত করেন।

 

স্থানীয়দের বরাতে তিনি জানান, আরএসও এবং আরসার মধ্যে গোলাগুলিতে ওই রোহিঙ্গা যুবক নিহত হন। এ বিষয়ে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।