Friday, 4 September 2026
শিরোনাম
এক্সক্লসিভ জাতীয় জেলার খবর

রোহিঙ্গা ক্যাম্পে দুই গ্রুপের গোলাগুলি, নিহত ৩

admin • 06 Dec 2023, 09:04 AM • পঠিত 2 বার
শেয়ার করুন:
রোহিঙ্গা ক্যাম্পে দুই গ্রুপের গোলাগুলি, নিহত ৩

আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে কক্সবাজারের উখিয়ায় শরণার্থী শিবিরে দু'গ্রুপের মধ্যে গুলাগুলির ঘটনা ঘটেছে। এতে অন্তত ৩ জন নিহত হয়েছে বলে জানা গেছে।

 

এ ঘটনায় আরও ২ জন গুলিবিদ্ধ হন।নিহতরা হলেন- আবুল কাসেম, মো. জোবাইর ও মো. জয়নাল। তিনজনই উখিয়ার বিভিন্ন ক্যাম্পের বাসিন্দা।

 

মঙ্গলবার (৫ ডিসেম্বর) রাত ২টার দিকে উখিয়া ১৭ নম্বর মধুরছড়া এবং জামতলি ১৫ নম্বর ক্যাম্পে এ ঘটনা ঘটে।উখিয়া থানার পরির্দশক (ওসি তদন্ত) নাছির উদ্দীন মজুমদার এসব তথ্য নিশ্চিত করেন।

তিনি বলেন, রাতে উখিয়া ১৭ নম্বর মধুরছড়া ও জামতলি ১৫ নম্বর ক্যাম্পে আরসা ও আরএসও মুখোমুখি অবস্থান নেয়। একপর্যায়ে দু’পক্ষের মধ্যে গোলাগুলির ঘটনা ঘটে। এতে গুলিবিদ্ধ হয়ে ওই ৩ জন নিহত হয়।

 

নিহতদের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কক্সবাজার জেলা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।