Saturday, 24 October 2026
শিরোনাম
চেতনানাশক দিয়ে ধর্ষণের পর জন্মনিয়ন্ত্রণ ওষুধ খাওয়াতেন মাদ্রাসাশিক্ষক কুমারখালীতে দুর্গোৎসবে ব্যতিক্রমী প্রতিযোগিতায় বিজয়ীদের পুরস্কৃত করল ফ্যামিলি কেয়ার বিএনপি নেতার স্ত্রীকে নিয়ে উধাও কথিত মামা, অতঃপর.... ৭ বছরের শিশুকে যৌন হেনস্তার অভিযোগ, গণধোলাইয়ের পর মাদ্রাসার উপাধ্যক্ষ গ্রেপ্তার নাহিদ ইসলামকে আহ্বায়ক করে এনসিপির কেন্দ্রীয় কমিটি পুনর্গঠন বাংলাদেশে ৬৩৬ কোটি ডলার বিনিয়োগ করবে জাপান ১৩ বছর বয়সী ছাত্রীকে ধর্ষণে সহায়তা করেছিলেন মাদ্রাসাশিক্ষকের স্ত্রী, গ্রেপ্তার নওগাঁয় শেখ হাসিনার দেশে ফেরা নিয়ে মাইকিং,গ্রেপ্তার ২ ফরিদপুরে বাস-অ্যাম্বুলেন্স সংঘর্ষে নিহত ৩ ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহুর গাড়িবহরে হামলা
জাতীয় জেলার খবর

রোহিঙ্গা ক্যাম্পে একদিনেই ৪ জন খুন

• • পঠিত 11 বার
শেয়ার করুন:
রোহিঙ্গা ক্যাম্পে একদিনেই ৪ জন খুন

কক্সবাজারের উখিয়ার আশ্রিত রোহিঙ্গা ক্যাম্পে পৃথক ঘটনায় একদিনে ৪ রোহিঙ্গা খুন হয়েছে। এসময় আহত হয়েছে আরও দুইজন। পুলিশের দাবী ক্যাম্পে ‘আধিপত্য বিস্তারকে’ কেন্দ্র করে এঘটনা ঘটে।

 

মঙ্গলবার রাত ১০ টার দিকে উখিয়া ১৭ নম্বার মধুর ছড়া ও জামতলির ১৫ নম্বার ক্যাম্পে পৃথক এসব হত্যার ঘটনা ঘটে।

 

বিষয়টি নিশ্চিত করেছেন উখিয়া থানার ওসি শামীম হোসাইন। তিনি জানান, আরাকান রোহিঙ্গা স্যালভেশন আর্মি (আরসা)র সন্ত্রাসীরা ১৫ নং রোহিঙ্গা ক্যাম্পে ৪ জনকে তুলে নিয়ে গিয়ে ক্যাম্পের ব্লক জি৩ ও ব্লক৭ এর খালি জায়গায় গুলি করে ও এলোপাতাড়ি কুপিয়ে চলে যায়, এতে ২ জন নিহত হয় ও ২ গুরুতর আহত হয়।

 

ওসি জানান,একদিনে রাতে ১৭ নং ক্যাম্পে পৃথক আরেকটি ঘটনায় এজন রোহিঙ্গা কে বাড়ি থেকে ডেকে নিয়ে গুলি করে হত্যা করে দুর্বৃত্তরা।

নিহতরা হলেন, ১৫ নম্বর ক্যাম্পের মো. জোবাইর (১৮), আনোয়ার সাদিক (১৭), ১৭ নম্বর ক্যাম্পের কাশিম (৩৪)।

 

এর আগে সোমবার বিকেলে ৪ নং ক্যাম্পে এক যুবককে গুলি করে হত্যার ঘটনা ঘটে। এ নিয়ে এক দিনে ৪ হত্যাকাণ্ডের ঘটনা ঘটলো আশ্রয় শিবিরে।

 

নিহতদের মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য কক্সবাজার জেলা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। জড়িতদের ধরতে অভিযান অব্যাহত আছে বলে জানান ওসি শামীম হোসাইন।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।