Sunday, 25 October 2026
শিরোনাম
সাঈদীর মামলার বাদীর দাফনে জামায়াতের বাধা, গোপনে গার্ড অব অনার গোপালগঞ্জে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল থেকে পুলিশের গাড়িতে হামলা গ্রেফতার হলে যুক্তরাষ্ট্রের ভিসা বাতিল হতে পারে: মার্কিন দূতাবাস স্বামীর ‘ভালোবাসার আলিঙ্গনে’ ভাঙল স্ত্রীর পাঁজরের হাড় বিশ্ব দাড়ি কাটা দিবস আজ ফেসবুকের বিকল্প হিসেবে বিশ্বজুড়ে জনপ্রিয় হচ্ছে আলফাফা চেতনানাশক দিয়ে ধর্ষণের পর জন্মনিয়ন্ত্রণ ওষুধ খাওয়াতেন মাদ্রাসাশিক্ষক কুমারখালীতে দুর্গোৎসবে ব্যতিক্রমী প্রতিযোগিতায় বিজয়ীদের পুরস্কৃত করল ফ্যামিলি কেয়ার বিএনপি নেতার স্ত্রীকে নিয়ে উধাও কথিত মামা, অতঃপর.... ৭ বছরের শিশুকে যৌন হেনস্তার অভিযোগ, গণধোলাইয়ের পর মাদ্রাসার উপাধ্যক্ষ গ্রেপ্তার
জাতীয় জেলার খবর

রোহিঙ্গা অনুপ্রবেশ ঠেকাতে সীমান্তে সতর্ক বিজিবি

• • পঠিত 7 বার
শেয়ার করুন:
রোহিঙ্গা অনুপ্রবেশ ঠেকাতে সীমান্তে সতর্ক বিজিবি

মিয়ানমারের সামরিক বাহিনী ও সশস্ত্র বিদ্রোহীদের মধ্যে সোমবার সন্ধ্যার পর থেকে তুমুল সংঘর্ষ চলছে। এ অবস্থায় বাংলাদেশ সীমান্তে প্রবেশ করছে দেশটির বর্ডার পুলিশ। সীমান্তে রোহিঙ্গা অনুপ্রবেশ ঠেকাতে সতর্ক অবস্থানে রয়েছে বিজিবি ও র‍্যাব।

 

ঘুমধুম সীমান্ত এলাকা থেকে মিয়ানমার সীমান্ত একবারেই কাছে। তাই কিছুক্ষণ পরপরই গুলি আর মর্টারের শব্দ শোনা যাচ্ছে। এ কারণেই সীমান্ত এলাকায় কঠোর অবস্থানে রয়েছে র‍্যাব। সীমান্তের পাশে যে বিজিবি চেকপোষ্ট রয়েছে সেটি বাশ দিয়ে বন্ধ করে রাখা হয়েছে। ২০১৭ সালে এই সীমান্ত দিয়েই রোহিঙ্গাদের একটি ঢল বাংলাদেশে প্রবেশ করে।

 

এদিকে, মিয়ানমার থেকে ছোঁড়া আরেকটি মর্টারশেল বান্দরবানের নাইক্ষ্যংছড়ির ঘুমধুম সীমান্তবর্তী এলাকায় পড়েছে। মঙ্গলবার (৬ ফেব্রুয়ারি) সকালে ঘুমধুমের একটি বাড়ির বাগানে পড়ে বলে জানা গেছে। তবে এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি। এর আগে, সোমবার মিয়ানমারের ছোঁড়া মর্টারশেলের আঘাতে ঘুমধুমে দুইজনের প্রাণহানি ঘটে।

 

ধারণা করা হচ্ছে, মিয়ানমারের ঢেঁকিবুনিয়া থেকে মর্টারশেলটি নিক্ষেপ করা হয়েছে। এটি দেড় থেকে দুই কিলোমিটার দূর থেকে ছোঁড়া হয়ে থাকতে পারে।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।