Thursday, 3 September 2026
শিরোনাম
এক্সক্লসিভ

রোজা অবস্থায় স্যালাইন নিলে কি রোজা ভাঙবে

admin • 02 Mar 2026, 10:54 AM • পঠিত 2 বার
শেয়ার করুন:
রোজা অবস্থায় স্যালাইন নিলে কি রোজা ভাঙবে

রোজা অবস্থায় স্যালাইন ব্যবহার করা যাবে। এতে রোজা ভাঙবে না। কারণ, স্যালাইন দেওয়া হয় রগে। রগ রোজা ভাঙার গ্রহণযোগ্য কোনো ছিদ্র নয়। তাই রোজা রেখেও রগের মাধ্যমে স্যালাইন নেওয়া যাবে। এতে রোজার অসুবিধা হবে না। তবে রোজার কারণে দুর্বলতা তৈরি হলে, তা দূর করার জন্য স্যালাইন ব্যবহার করা যাবে না। এমনটি করা মাকরুহ। (ফাতাওয়া শামি, খণ্ড: ৩, পৃষ্ঠা: ৩৬৬, ইমদাদুল মুফতিয়িন: ৪১১)

রোজা ভঙের কারণ হচ্ছে, স্বাভাবিক প্রবেশপথ দিয়ে পেটে বা মস্তিষ্কে কোনো কিছু প্রবেশ করা। স্যালাইন নিলে স্বাভাবিক প্রবেশপথ দিয়ে পেটে বা মস্তিষ্কে কোনো কিছু প্রবেশ করে না। তাই স্যালাইন ব্যবহার করলে রোজা ভাঙবে না।

আল্লাহ প্রত্যেক প্রাপ্তবয়স্ক ও সুস্থ মুসলিম নারী-পুরুষের ওপর রমজানের রোজা ফরজ করেছেন। আল্লাহ বলেন, ‘হে মুমিনরা, তোমাদের ওপর রোজা ফরজ করা হয়েছে, যেমন ফরজ করা হয়েছিল তোমাদের আগের মানুষের ওপর। যেন তোমরা আল্লাহভীরু হতে পারো।’ (সুরা বাকারা, আয়াত: ১৮৩)

রোজার প্রতিদান দেন আল্লাহ। হাদিসে কুদসিতে আছে, আল্লাহ তাআলা বলেন, ‘মানুষের প্রতিটি কাজ তার নিজের জন্যই—রোজা ছাড়া। রোজা আমার জন্য, আমি নিজেই এর প্রতিদান দেব। আর রোজাদারদের মুখের গন্ধ আল্লাহর কাছে মিসকের ঘ্রাণের চেয়ে বেশি সুগন্ধযুক্ত।’ (সহিহ বুখারি, হাদিস: ৫৯২৭)

রোজাকে আল্লাহ নিজের দিকে সম্বোধন করে বলেছেন, ‘রোজা আমার জন্য।’ মুহাদ্দিসরা বলেন, রোজা ‘রিয়া’ বা প্রদর্শনপ্রিয়তামুক্ত হওয়ার কারণেই আল্লাহ রোজাকে নিজের দিকে সম্বোধন করেছেন।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।