Saturday, 7 November 2026
শিরোনাম
নারায়ণগঞ্জে পুলিশ সদস্যের হাত-পা ভে’ঙে কা’টা হলো রগ মন্ত্রীকে নিয়ে ফেসবুকে পোস্ট, বিএনপি নেতার ভাই গ্রেপ্তার বিমানবন্দরের গোলচত্বরে জোড়া ককটেল বিস্ফোরণ জাতীয় বিপ্লব ও সংহতি দিবস আজ কুষ্টিয়ায় ডেঙ্গু সচেতনতায় সম্মিলিত সামাজিক জোটের লিফলেট বিতরণ ১০০ টাকা চাওয়ায় মায়ের বকুনি, পরে মিলল পিংকির নিথর দেহ বিনামূল্যে ওমরাহর সুযোগ দিচ্ছে সৌদি আরব, আবেদন করবেন যেভাবে থ্রিডি ম্যাপে ট্রেনের লাইভ অবস্থান দেখাচ্ছে ‘ট্রেন কোথায়’, যেভাবে দেখবেন আপনাদের পয়সা না দিলে শ্রমিকদের ৩০ না ৪০ হাজার টাকা বেতন দিতে পারতাম দুই ধাপে মিলবে ড্রাইভিং লাইসেন্স, আবেদনের নিয়ম ও ফি জানাল বিআরটিএ
জেলার খবর

রেলের বুকিং সহকারী আটক, ৪ শতাধিক এনআইডি জব্দ

• • পঠিত 7 বার
শেয়ার করুন:
রেলের বুকিং সহকারী আটক, ৪ শতাধিক এনআইডি জব্দ

রেলওয়ের বুকিং সহকারীকে আটক করেছে রেল পুলিশ। এসময় তার কাছ থেকে চার শতাধিক এনআইডি জব্দ করা হয়। সোমবার (৫ ফেব্রুয়ারি) ময়মনসিংহ রেলওয়ে স্টেশনে এই ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছে পুলিশ সদর দফতরের মিডিয়া বিভাগ।

 

পুলিশ সদর দফতর থেকে এক ক্ষুদে বার্তায় জানানো হয়, আটককৃত ব্যক্তি ময়মনসিংহ রেলওয়ে স্টেশনের বুকিং সহকারী। তিনি টিকিট কালোবাজারিকালে আটক হন। তার কাছ থেকে চার শতাধিক যাত্রীর এনআইডি জব্দ করেছে রেলওয়ে পুলিশ।

 

রেলের টিকিট নিয়ে কালোবাজারির অভিযোগ অনেক পুরনো। সম্প্রতি বিষয়টি উচ্চ আদালত পর্যন্ত গড়ায়। রেলের নতুন দায়িত্ব পাওয়া মন্ত্রী প্রথম দিনেই জানিয়েছিলেন, রেলের টিকিট নিয়ে কালোবাজারি তিনি বন্ধ করবেন।

 

তবে অভিযোগ রয়েছে, রেলওয়ের কর্মকর্তারাই এই প্রক্রিয়ার সঙ্গে জড়িত। এজন্য সরকার চাইলেও টিকিট নিয়ে কালোবাজারি বন্ধ হচ্ছে না।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।