Tuesday, 20 October 2026
শিরোনাম
মেলান্দহে তারাকান্দি সমাজ কল্যাণ সংঘের বৃক্ষরোপণ কর্মসূচি কোনো ভুল করিনি কিন্তু, ভুল হয়ে থাকলে দুঃখ প্রকাশ করছি, বললেন ইশরাক হোসেন। কুমারখালীতে অগ্নিকাণ্ডে ১২ পরিবার ক্ষতিগ্রস্ত সব মাদ্রাসায় করতে হবে কমিটি, নির্দেশনা আরবি বিশ্ববিদ্যালয়ের কুষ্টিয়ায় পদ্মা নদী থেকে অজ্ঞাত বৃদ্ধের মরদেহ উদ্ধার আমার দলীয় কোনো নেতাকর্মী চাঁদাবাজির সঙ্গে জড়িত নয়, এটা গর্বের বিষয়: আইনমন্ত্রী ঘরে বসে প্রিন্টার মেশিনে টাকা বানাচ্ছিলো যুবক গাড়ি থেকে নিজ হাতে সরকারি লোগো খুললেন ইশরাক গোপালগঞ্জে মহাষ্টমী ও সন্ধি পূজা অনুষ্ঠিত আ.লীগকে ফেরানোর চেষ্টা করলে জুলাই শহীদদের সঙ্গে প্রতারণা করা হবে :প্রধানমন্ত্রী
সারা দেশ

রেললাইনে উল্টে গেল লরি, ঢাকা-চট্টগ্রাম ট্রেন চলাচল বন্ধ

• • পঠিত 9 বার
শেয়ার করুন:
রেললাইনে উল্টে গেল লরি, ঢাকা-চট্টগ্রাম ট্রেন চলাচল বন্ধ

কুমিল্লার বিজয়পুরে রেলক্রসিংয়ে ওপর নিয়ন্ত্রণ হারিয়ে একটি পণ্যবাহী লরি উল্টে গেছে। এ সময় লরির নিচে চাপা পড়ে দুটি সিএনজিচালিত অটোরিকশা চাপা পড়েছে। তবে এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। এ ঘটনায় ঢাকা থেকে চট্টগ্রামমুখী ডাউন লাইনে ট্রেন চলাচল বন্ধ রয়েছে।

 

বৃহস্পতিবার (২৮ ডিসেম্বর) সকাল ৭টার দিকে কুমিল্লা-নোয়াখালী মহাসড়কে ঢাকা-চট্টগ্রাম রেললাইনের ক্রসিংয়ের ওপর এই দুর্ঘটনা ঘটে। কুমিল্লা রেলওয়ে ঊর্ধ্বতন উপসহকারী প্রকৌশলী লিয়াকত আলী মজুমদার বিষয়টি নিশ্চিত করেছেন।

 

রেলকর্তৃপক্ষ জানায়, তাৎক্ষণিকভাবে রেললাইনের ওপর থেকে লরিটি সরিয়ে নিতে না পারায় ঢাকা থেকে চট্টগ্রামমুখী ডাউন লাইনে ট্রেন চলাচল বন্ধ রয়েছে অন্তত ২ ঘণ্টা। এ ছাড়া রেললাইনের ওপর থেকে লরিটি সরাতে অন্তত আরও দেড় ঘণ্টা সময় লাগবে।

 

কুমিল্লা রেলওয়ে ঊর্ধ্বতন উপসহকারী প্রকৌশলী লিয়াকত আলী মজুমদার জানান, সকাল ৭টায় দুর্ঘটনাটি ঘটেছে। লরিটি নিয়ন্ত্রণ হারিয়ে রেলক্রসিংয়ের ওপর দুটি অটোরিকশাকে চাপা দেয়। যে কারণে ঢাকা থেকে চট্টগ্রামগামী রেললাইনটি বন্ধ রয়েছে। তবে চট্টগ্রাম থেকে ঢাকামুখী যে লাইনটি রয়েছে; সেটি ডাউন লাইনে ব্যবহার করে ট্রেন চলাচল দ্রুত স্বাভাবিক করা হচ্ছে।

 

কুমিল্লা রেলওয়ে ইনচার্জ মোস্তফা কামাল জানান, আপাতত কোনো নিহতের খবর পাওয়া যায়নি। তবে লরি ও অটোরিকশা দুটি ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছে।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।