Friday, 4 September 2026
শিরোনাম
জেলার খবর

রূপগঞ্জে তুলার গোডাউনে লাগা আগুন নিয়ন্ত্রণে

admin • 19 Nov 2024, 11:19 PM • পঠিত 2 বার
শেয়ার করুন:
রূপগঞ্জে তুলার গোডাউনে লাগা আগুন নিয়ন্ত্রণে

নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলায় একটি তুলার গোডাউনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে উপজেলার তারাবো পৌরসভার যাত্রামুড়া এলাকায় এ অগ্নিকান্ডের ঘটনা ঘটে।

 

পরে ফায়ার সার্ভিসের দুইটি ইউনিটের প্রায় এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। আগুনে অন্তত অর্ধকোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি করেছে ক্ষতিগ্রস্তরা।

 

রিপন মিয়া নামে এক ব্যবসায়ী জানান, সন্ধ্যা সাড়ে ৭টার দিকে হঠাৎ উজ্জলের তুলার গোডাউনে আগুন দেখতে পাওয়া যায়। পরে আগুন পাশের ফ্রেন্ডস নামে একটি সুতার কারখানায় ছড়িয়ে পরে। এতে কারখানায় থাকা ৩ টন সুতা, মেশিনারিজসহ সকল যন্ত্রাংশ পুড়ে যায়।

 

আগুন নিয়ন্ত্রণে আসার বিষয়টি নিশ্চিত করেছেন নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক ফকরউদ্দিন আহমেদ।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।