Thursday, 3 September 2026
শিরোনাম
আর্ন্তজাতিক

রুশ সশস্ত্র বাহিনীর উপপ্রধান নিহত

admin • 04 Dec 2023, 05:57 PM • পঠিত 1 বার
শেয়ার করুন:
রুশ সশস্ত্র বাহিনীর উপপ্রধান নিহত

রাশিয়ার ১৪তম আর্মি কর্পসের ডেপুটি কমান্ডার (উপপ্রধান) মেজর জেনারেল ভ্লাদিমির জাভাদস্কি ইউক্রেনে চালানো অভিযানের সময় নিহত হয়েছেন।

 

স্থানীয় সময় সোমবার (৪ ডিসেম্বর) একজন শীর্ষ আঞ্চলিক কর্মকর্তার বরাতে দেশটির রাষ্ট্রীয় বার্তা সংস্থা তাস এ খবর প্রকাশ করেছে।

 

রাশিয়ার ভোরোনেজ অঞ্চলের গভর্নর আলেকজান্ডার গুসেভ বলেছেন, জাভাদস্কি জানিয়েছেন বিশেষ অভিযান চলাকালে তিনি গুরুত্বর আহত হন এবং পরে মারা যান। বিশেষ সামরিক অভিযান শব্দটি যেটি রাশিয়া ইউক্রেন যুদ্ধকে বর্ণনা করতে ব্যবহার করে, এখন তা দ্বিতীয় বছরে গড়িয়েছে।

   

আঞ্চলিক গভর্নর জাভাদস্কির নিহত জেনারেলের আত্মীয়দের প্রতি সমবেদনা জানিয়ে বলেন, সেনা কর্মকর্তা হিসেবে শেষ দিন পর্যন্ত মাতৃভূমির একজন বিশ্বস্ত রক্ষক হিসাবে তিনি দায়িত্ব পালন করেছেন। তার পেশার প্রতি বিশ্বস্ততা ছিল।

 
মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।