Sunday, 25 October 2026
শিরোনাম
সাঈদীর মামলার বাদীর দাফনে জামায়াতের বাধা, গোপনে গার্ড অব অনার গোপালগঞ্জে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল থেকে পুলিশের গাড়িতে হামলা গ্রেফতার হলে যুক্তরাষ্ট্রের ভিসা বাতিল হতে পারে: মার্কিন দূতাবাস স্বামীর ‘ভালোবাসার আলিঙ্গনে’ ভাঙল স্ত্রীর পাঁজরের হাড় বিশ্ব দাড়ি কাটা দিবস আজ ফেসবুকের বিকল্প হিসেবে বিশ্বজুড়ে জনপ্রিয় হচ্ছে আলফাফা চেতনানাশক দিয়ে ধর্ষণের পর জন্মনিয়ন্ত্রণ ওষুধ খাওয়াতেন মাদ্রাসাশিক্ষক কুমারখালীতে দুর্গোৎসবে ব্যতিক্রমী প্রতিযোগিতায় বিজয়ীদের পুরস্কৃত করল ফ্যামিলি কেয়ার বিএনপি নেতার স্ত্রীকে নিয়ে উধাও কথিত মামা, অতঃপর.... ৭ বছরের শিশুকে যৌন হেনস্তার অভিযোগ, গণধোলাইয়ের পর মাদ্রাসার উপাধ্যক্ষ গ্রেপ্তার
জাতীয়

রিরাইট হচ্ছে‘শরীফার গল্প’ ,পাঠ্য বইয়েও আসছে সংশোধনী

• • পঠিত 8 বার
শেয়ার করুন:
রিরাইট হচ্ছে‘শরীফার গল্প’ ,পাঠ্য বইয়েও আসছে সংশোধনী

সপ্তম শ্রেণির ইতিহাস ও সামাজিক বিজ্ঞান বইয়ের আলোচিত-সমালোচিত ‘শরীফার গল্প’ রিরাইট করা হচ্ছে। এছাড়া সংশোধন আসছে ষষ্ঠ থেকে নবম শ্রেণির বিভিন্ন পাঠ্য বইয়েও।

 

আগামী এপ্রিল মাসের প্রথম সপ্তাহের মধ্যেই এ সংশোধনী আসবে বলে জানিয়েছে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড (এনসিটিবি)।

 

গত শনিবার শিক্ষা মন্ত্রণালয়ের এক সভায় মূল্যায়ন পদ্ধতি ও কারিকুলাম সংক্রান্ত একটি সমন্বয় কমিটি গঠন করার সিদ্ধান্ত হয়েছে।

 

শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরীর সভাপতিত্বে মন্ত্রণালয়ের সভাকক্ষে কারিকুলাম এবং পাঠ্যপুস্তক বিতরণ ও মানোন্নয়ন সংক্রান্ত পর্যালোচনা সভায় এ কমিটি গঠনের সিদ্ধান্ত হয়। এতে এনসিটিবির প্রতিনিধি, মন্ত্রণালয়ের অধীন বিভিন্ন অধিদপ্তরের প্রতিনিধি, বোর্ডসমূহের প্রতিনিধিরা এ কমিটির সদস্য হবেন।

 

জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্য পুস্তক বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক মো. ফরহাদুল ইসলাম বলেন, ইংরেজি মাধ্যমের ৭টি বই ভুলভাবে ছাপা হয়েছে। তাই বইগুলো উঠিয়ে নেওয়া হয়েছে।

 

তিনি বলেন, শরীফার গল্পটি থাকছে, তবে রিরাইট হচ্ছে। বিজ্ঞানসহ আরও বেশ কয়েকটি বইয়ের সংশোধন দিতে হবে। আরও কোনো সংশোধনের প্রয়োজন আছে কিনা, সেজন্যও কাজ চলছে। সব সংশোধন আসার পর এপ্রিলের দ্বিতীয় সপ্তাহে সংশোধন করা বই শিক্ষার্থীদের দেওয়া হবে।

 

চলতি বছরে ৩ কোটি ২৮ লাখ ৩২৪ শিক্ষার্থীর মধ্যে ৩০ কোটি ৭০ লাখ ৮৩ হাজার ৫১৭ কপি নতুন বই বিতরণের কথা রয়েছে। মাধ্যমিকের তিনটি শ্রেণির বই বেশ কিছু এলাকায় এখনো পৌঁছায়নি।

 

সাম্প্রতিক সময়ে প্রতিবছরই নতুন বই নিয়ে কিছু প্রশ্ন উঠছে। চলতি বছরেও বিতর্ক পিছু ছাড়েনি।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।