Friday, 4 September 2026
শিরোনাম
এক্সক্লসিভ

রাষ্ট্রপতি ও স্পিকার পদে আলোচনায় যারা

admin • 04 Mar 2026, 04:04 PM • পঠিত 2 বার
শেয়ার করুন:
রাষ্ট্রপতি ও স্পিকার পদে আলোচনায় যারা
বিএনপি নেতৃত্বাধীন সরকারের নীতিনির্ধারণী পর্যায়ে এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় আলোচনায়- রাষ্ট্রপতি ও জাতীয় সংসদের স্পিকার পদে কে আসছেন। এ নিয়ে দলের নীতিনির্ধারণী পর্যায়ে নানা আলোচনা-পর্যালোচনা চলছে। পাশাপাশি সংসদ উপনেতার ইস্যুটিও আলোচনায় রয়েছে।
ক্ষমতাসীন দলটির একাধিক সূত্র জানিয়েছে, রাষ্ট্রপতি পদে দলের জ্যেষ্ঠ নেতা খন্দকার মোশাররফ হোসেনের নাম গুরুত্বের সঙ্গে বিবেচনা করা হচ্ছে। বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নামও আলোচনায় ছিল। তবে খন্দকার মোশাররফ হোসেনের নামই বেশি আলোচনায়।
জাতীয় সংসদের স্পিকার হিসেবে আলোচনায় যাদের নাম রয়েছে, তাদের মধ্যে অন্যতম হলেন সাবেক শিক্ষামন্ত্রী ওসমান ফারুক ও বর্তমান মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ। এর বাইরে সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ আইনজীবী জয়নুল আবেদীনের নামও আলোচনায় রয়েছে।
বিএনপির মহাসচিব ও স্থানীয় সরকারমন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, এখনই রাষ্ট্রপতি নির্বাচনের আলোচনা কেন? সংবিধান অনুযায়ী, বর্তমান রাষ্ট্রপতির মেয়াদ শেষ হয়নি। আর স্পিকার হওয়ার মতো যোগ্য বেশ কয়েকজন নেতা বিএনপিতে আছেন।
এদিকে সংশ্লিষ্ট একাধিক সূত্র বলছে, ১২ মার্চ ত্রয়োদশ জাতীয় সংসদের অধিবেশন বসছে। তার আগে স্পিকার ও ডেপুটি স্পিকার নির্বাচনের প্রস্তুতি নেওয়া হচ্ছে। ইতিমধ্যে সংসদের চিফ হুইপ ও হুইপ নির্বাচন করেছে বিএনপি। দলের সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরামের বৈঠকে রাষ্ট্রপতি ও স্পিকার পদে চূড়ান্ত সিদ্ধান্ত হবে।
মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।