Thursday, 29 October 2026
শিরোনাম
সেদিন তাহসিফের সঙ্গে ৬ ঘণ্টা ছিলেন দ্বীপ, হত্যার সন্দেহ বাবার ইউপি নির্বাচন: আচরণবিধি লঙ্ঘনে প্রার্থিতা বাতিল, সর্বোচ্চ শাস্তি ২ বছরের কারাদণ্ড বিমানবাহিনীর সাবেক কর্মকর্তা তাহসিফের মরদেহ মিললো তুরাগে কুষ্টিয়ায় ছয়জনকে হত্যা মামলায় হানিফের মৃত্যুদণ্ড বাবার মৃত্যুর ১৫ মিনিট পর জন্ম নিল পুত্রসন্তান, ‘আনন্দে’ বিষাদের ছায়া! কুমারখালীতে ৩১ মেধাবী শিক্ষার্থীকে সম্মাননা ও নগদ অর্থ প্রদান কবরের দুই ফেরেশতার প্রশ্ন নিয়ে প্রচলিত বিশ্বাসে আপত্তি, ইসলামি বক্তাকে গুলি করে হত্যা লগি-বৈঠার সহিংসতার বিচার দাবি জামায়াতের মা হারালেন আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী কোচ লিওনেল স্কালোনি গাজীপুরে ‘জঙ্গি নাটক’ মামলায় হাসিনাসহ ১০ জনের শুনানি ১৭ নভেম্বর
ক্যাম্পাস

রাবিতে সহকারী প্রক্টর লাঞ্ছিত, বহিরাগত আটক

• • পঠিত 13 বার
শেয়ার করুন:
রাবিতে সহকারী প্রক্টর লাঞ্ছিত, বহিরাগত আটক

দায়িত্ব পালনকালে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) এক সহকারী প্রক্টরকে লাঞ্ছিত করার অভিযোগ উঠেছে আরিফ নামে বহিরাগত এক শিক্ষার্থীর বিরুদ্ধে। এ ঘটনায় অভিযুক্তকে আটক করে পুলিশে সোপর্দ করা হয়েছে। বৃহস্পতিবার (১৩ জুলাই) বিকেলে বিশ্ববিদ্যালয়ের শেখ রাসেল স্কুল মাঠে এ ঘটনা ঘটে।

অভিযুক্ত আরিফ বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী। তিনি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের সান্ধ্যকালীন কোর্সে মাস্টার্স ভর্তি আছেন। তার বাসা নওগাঁর মান্দা থানায়।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, বহিরাগত এক ছাত্রীকে নিয়ে বিশ্ববিদ্যালয়ের শেখ রাসেল স্কুল মাঠে অপ্রীতিকর অবস্থায় বসে ছিলেন আরিফ। ওই সময় বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর সরওয়ার হোসেন তার পরিচয় জানতে চাইলে তাকে লাঞ্ছিত করা হয়। পরে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা ও প্রক্টরিয়াল বডির সদস্যরা মিলে আরিফকে আটক করে প্রক্টর অফিসে নিয়ে আসেন। পরে তাকে মতিহার থানা পুলিশের কাছে সোপর্দ করা হয়।

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. মো. আসাবুল হক বলেন, বহিরাগত এক শিক্ষার্থী আমাদের এক শিক্ষককে লাঞ্ছিত করেছেন। আমরা ওই শিক্ষার্থীকে আটক করে প্রক্টর অফিসে জিজ্ঞাসাবাদ শেষে পুলিশের কাছে সোপর্দ করি। আইনানুযায়ী তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

মতিহার থানা পুলিশের পরিদর্শক রুহুল আমিন বলেন, বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষককে লাঞ্ছিত করায় এক বহিরাগতকে আটক করা হয়েছে। বিশ্ববিদ্যালয় থেকে এখনো মামলা করা হয়নি। মামলা হলে আইনানুযায়ী তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।