Thursday, 3 September 2026
শিরোনাম
ক্যাম্পাস

রাবিতে আরইউমুনা'র ২ দিনব্যাপী সম্মেলন শুরু ২০ ডিসেম্বর

admin • 10 Dec 2024, 07:09 PM • পঠিত 2 বার
শেয়ার করুন:
রাবিতে আরইউমুনা'র ২ দিনব্যাপী সম্মেলন শুরু ২০ ডিসেম্বর

আগামী ২০ ও ২১ ডিসেম্বর রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) ছায়া জাতিসংঘ সংস্থার আয়োজনে অনুষ্ঠিত হতে যাচ্ছে দুই দিনব্যাপী নর্থ বেঙ্গল মডেল ইউনাইটেড ন্যাশনস সিজন -৩ সম্মেলন।

 

মঙ্গলবার (১০ ডিসেম্বর) বিকেলে বিশ্ববিদ্যালয়ের সিরাজী ভবনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে বিষয়টি নিশ্চিত করেন আইউমুনার প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. পারভেজ আজহারুল হক।

 

'সমস্ত সত্তার স্বাধীনতার জন্য ক্রমবর্ধমান প্রচেষ্টার সু- সমন্বয় সাধনের মাধ্যমে বিশ্বব্যাপি সংহতিকে সমর্থন করা' প্রতিপাদ্যকে সামনে রেখে তৃতীয়বারের মতো এই সম্মেলন অনুষ্ঠিত হতে যাচ্ছে। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে অধ্যাপক আজহারুল হক বলেন, ৫টি কমিটি নিয়ে এইবারের ছায়া জাতিসংঘ আয়োজন করা হয়েছে।

 

কমিটিগুলো হলো- ইউনাইটেড ন্যাশনস অফিস ফর ডিজাস্টার্স রিস্ক ম্যানেজমেন্ট, জাতিসংঘ মানবাধিকার কাউন্সিল,  ইউরোপীয় ইউনিয়ন, বাংলাদেশ বিশেষায়িত কমিটি এবং আন্তর্জাতিক সংবাদ সংস্থা। শিক্ষার্থীরা যাতে বিশ্ব নিরাপত্তা এবং আন্ত সীমান্ত ভ্রাতৃত্ব বিষয়ে নিজেদের বেশি আগ্রহী করে তুলতে পারে সেটা ভেবেই এবারের আলোচ্য বিষয় তৈরী করা হয়েছে।

 

ইবারে আয়োজনে ১৫টি প্রতিষ্ঠান থেকে ২০০ শিক্ষার্থী অংশগ্রহণ করবে। যাদের মধ্যে স্কুল ও কলেজ পড়ুয়া ১২০ জন এবং দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়েরর ৮০ জন প্রতিযোগী অংশ নিবেন। লিখিত বক্তব্য তিনি আরও বলেন, ২০ ডিসেম্বর সকাল ৯টায় বিশ্ববিদ্যালয়ের স্যার জগদীশ চন্দ্র বসু একাডেমিক ভবনে সম্মেলনটির উদ্ভোধন করবেন ছাত্র উপদেষ্টা অধ্যাপক আমিরুল ইসলাম কনক।

 

ড. ওয়াজেদ মিয়া একাডেমিক ভবনে প্রথম দিন সকাল ১১ টা থেকে বিকেল ৫টা পর্যন্ত এবং দ্বিতীয় দিন সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত সম্মেলন চলবে। সমাপনী অনুষ্ঠানে শিক্ষার্থীদের সনদপত্র এবং ক্রেস্ট প্রদান করা হবে।

 

সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে থাকবেন রাবি উপাচার্য অধ্যাপক ড. সালেহ হাসান নকীব, আরইউমুনা'র প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. পারভেজ আজহারুল হক, অর্থনীতি বিভাগের অধ্যাপক ড. মো. আতিকুল ইসলাম এবং আইসিই বিভাগের অধ্যাপক মো. সাজ্জাদুর রহিম। আরইউমুনা আয়োজিত এই সম্মেলনে মিডিয়া পার্টনার হিসেবে থাকবে এসএটিভি, ইনডিপেনডেন্ট টিভি, জাগো নিউজ ২৪ ডট কম এবং রেডিও পদ্মা।

 

সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন ইন্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক সাজ্জাদুর রহমান, রাজশাহী বিশ্ববিদ্যালয় মডেল ইউনাইটেড নেশনস অ্যাসোসিয়েশনের (আরইউমুনা) সভাপতি দেওয়ান বাধন, সাংগঠনিক সম্পাদক অর্পিতা ইসলাম সূচি এবং আরইউমুনার দায়িত্বশীলবৃন্দ। 

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।