Wednesday, 21 October 2026
শিরোনাম
ঠাকুরগাঁওয়ে নির্বাচন পর্যবেক্ষণ বিষয়ক কর্মশালা ফের চালু হচ্ছে ডিভি লটারি, জেনে নিন আবেদনের সময় দুর্গাপূজা উপলক্ষে জামালপুরে যুবদল নেতার রাজুর বস্ত্র বিতরণ মেলান্দহে নাটমন্দির পরিদর্শনে এমপি বাবুল, সম্প্রীতি বজায় রাখার আহ্বান ফেসবুকে বন্ধ হচ্ছে যে ফিচার আওয়ামী লীগ পৃথিবীর ইতিহাসে সবচেয়ে বড় চোরের দল :স্পিকার আসামে দুই দিনে উচ্ছেদ ১১০০ বাঙালি মুসলিম পরিবার, গুঁড়িয়ে দেওয়া হলো ১০ মসজিদ পূর্বাচলে অতিরিক্ত ডিআইজির ফ্ল্যাটে ডিবির অভিযান, মাদকসহ আটক ৮৫ গৃহবন্দী অং সান সু চিকে বই ও চিঠি পাঠালেন রাজা তৃতীয় চার্লস ৬ দিন বন্ধ থাকবে জন্ম ও মৃত্যু নিবন্ধনের অনলাইন কার্যক্রম
আর্ন্তজাতিক

রান্না ভালো না হওয়ায় স্ত্রীকে জানালা দিয়ে ফেলে দিল স্বামী

• • পঠিত 7 বার
শেয়ার করুন:
রান্না ভালো না হওয়ায় স্ত্রীকে জানালা দিয়ে ফেলে দিল স্বামী

ভালো করে মুরগির মাংস রান্না করতে না পারায় স্ত্রীকে জানালা দিয়ে ফেলে দিল পাষণ্ড স্বামী। ঘটনাটি ঘটেছে পাকিস্তানের লাহোরে। সেই ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল।

ভাইরাল হওয়া সেই ভিডিওতে দেখা যায়- একজন নারী উপর থেকে নিচের রাস্তায় পড়ছেন। সিসিটিভির ফুটেজে বিষয়টি ধরা পড়ে।

গত ৯ মার্চ পাকিস্তানের লাহোরের নোনারিয়ান চকের শালিমার রোডের কাছে এমন ঘটনা ঘটে। ওই মহিলার নাম মরিয়ম। পাকিস্তানের পাঞ্জাবের মুখ্যমন্ত্রী মরিয়ম নওয়াজ শরিফ ঘটনার নিন্দা করে তার স্বামীকে গ্রেফতারের নির্দেশ দিয়েছেন।

এ ঘটনায় পুলিশ মামলা করেছে, ঘটনার সঙ্গে জড়িত প্রধান আসামিসহ পরিবারের কয়েকজন সদস্যকে গ্রেফতার করা হয়েছে।

জানা যায়, মুরগির মাংস ঠিকমতো রান্না না করতে পারায় শ্বশুরবাড়ির লোকজন ওই নারীকে মারধর করে, আর জানালা দিয়ে ফেলে দিয়েছিলেন তার স্বামী।

ওই নারী রাস্তায় পড়ে যাওয়ার পর প্রতিবেশীরা তাকে সাহায্য করতে এগিয়ে যান। এ ঘটনায় ওই নারী গুরুতর আহত।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।