Saturday, 24 October 2026
শিরোনাম
কুমারখালীতে দুর্গোৎসবে ব্যতিক্রমী প্রতিযোগিতায় বিজয়ীদের পুরস্কৃত করল ফ্যামিলি কেয়ার বিএনপি নেতার স্ত্রীকে নিয়ে উধাও কথিত মামা, অতঃপর.... ৭ বছরের শিশুকে যৌন হেনস্তার অভিযোগ, গণধোলাইয়ের পর মাদ্রাসার উপাধ্যক্ষ গ্রেপ্তার নাহিদ ইসলামকে আহ্বায়ক করে এনসিপির কেন্দ্রীয় কমিটি পুনর্গঠন বাংলাদেশে ৬৩৬ কোটি ডলার বিনিয়োগ করবে জাপান ১৩ বছর বয়সী ছাত্রীকে ধর্ষণে সহায়তা করেছিলেন মাদ্রাসাশিক্ষকের স্ত্রী, গ্রেপ্তার নওগাঁয় শেখ হাসিনার দেশে ফেরা নিয়ে মাইকিং,গ্রেপ্তার ২ ফরিদপুরে বাস-অ্যাম্বুলেন্স সংঘর্ষে নিহত ৩ ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহুর গাড়িবহরে হামলা বিএনপি নেতা প্রয়াত সালাউদ্দিন আহমেদের কুলখানি অনুষ্ঠিত
রাজনীতি

রাতে সংবাদ সম্মেলন করবে বিএনপি

• • পঠিত 11 বার
শেয়ার করুন:
রাতে সংবাদ সম্মেলন করবে বিএনপি

ঢাকায় ২৭ জুলাইয়ের মহাসমাবেশের স্থান চূড়ান্ত করার সিদ্ধান্ত নিয়ে রাতে সংবাদ সম্মেলন করবে বিএনপি। বুধবার (২৬ জুলাই) রাত সাড়ে ৮টায় গুলশানে দলের চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে এ সংবাদ সম্মেলন শুরু হবে।

এতে মহাসমাবেশসহ সার্বিক বিষয় তুলে ধরবেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বিকেলে বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান এ তথ্য নিশ্চিত করেন।

এর আগে বুধবার (২৬ জুলাই) বিকেলে মহাসমাবেশের স্থান চূড়ান্ত করতে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয় থেকে ভার্চুয়ালি বৈঠকে অংশ নিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্যরা।

গত ২২ জুলাই রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে তারুণ্যের সমাবেশ থেকে সংসদ ভেঙে দেয়া, খালেদা জিয়াসহ রাজবন্দিদের মুক্তিসহ এক দফা দাবিতে ঢাকায় মহাসমাবেশ করার ঘোষণা দেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এজন্য তারা ডিএমপি সদর দপ্তরে গিয়ে সোহরাওয়ার্দী অথবা দলীয় কার্যালয়ের সামনে মহাসমাবেশের অনুমতি চেয়েছে।

প্রধানমন্ত্রীর পদত্যাগ, সংসদ ভেঙে দেওয়া এবং নির্বাচনকালীন নিরপেক্ষ সরকার গঠনসহ এক দফা দাবিতে বিএনপির পাশাপাশি দলটির যুগপৎ আন্দোলনের সঙ্গীরাও ২৭ জুলাই সমাবেশ কর্মসূচি ঘোষণা করেছে। ২২ জুলাই এক সংবাদ বিজ্ঞপ্তিতে গণফোরাম ও বাংলাদেশ পিপলস পার্টির পক্ষ থেকে জানানো হয়, এক দফা দাবিকে চূড়ান্ত রূপ দিতে ২৭ জুলাই ঢাকার আরামবাগে মহাসমাবেশ করবে গণফোরাম ও বাংলাদেশ পিপলস পার্টি।

এছাড়াও ২৭ জুলাই রাজধানীর বায়তুল মোকাররম মসজিদের উত্তর গেটে প্রতিবাদ সমাবেশ করার ঘোষণা দিয়েছে ইসলামী আন্দোলন বাংলাদেশ।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।