Thursday, 29 October 2026
শিরোনাম
ইউপি নির্বাচন: আচরণবিধি লঙ্ঘনে প্রার্থিতা বাতিল, সর্বোচ্চ শাস্তি ২ বছরের কারাদণ্ড বিমানবাহিনীর সাবেক কর্মকর্তা তাহসিফের মরদেহ মিললো তুরাগে কুষ্টিয়ায় ছয়জনকে হত্যা মামলায় হানিফের মৃত্যুদণ্ড বাবার মৃত্যুর ১৫ মিনিট পর জন্ম নিল পুত্রসন্তান, ‘আনন্দে’ বিষাদের ছায়া! কুমারখালীতে ৩১ মেধাবী শিক্ষার্থীকে সম্মাননা ও নগদ অর্থ প্রদান কবরের দুই ফেরেশতার প্রশ্ন নিয়ে প্রচলিত বিশ্বাসে আপত্তি, ইসলামি বক্তাকে গুলি করে হত্যা লগি-বৈঠার সহিংসতার বিচার দাবি জামায়াতের মা হারালেন আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী কোচ লিওনেল স্কালোনি গাজীপুরে ‘জঙ্গি নাটক’ মামলায় হাসিনাসহ ১০ জনের শুনানি ১৭ নভেম্বর সুনামগঞ্জে জাতীয় সড়ক দিবসে র‍্যালি ও আলোচনা
এক্সক্লসিভ

রাতে আড্ডা দেওয়া চার ছাত্রকে ডেকে নিয়ে পড়তে বসালেন ইউএনও

• • পঠিত 7 বার
শেয়ার করুন:
রাতে আড্ডা দেওয়া চার ছাত্রকে ডেকে নিয়ে পড়তে বসালেন ইউএনও

নোয়াখালী হাতিয়ায় রাতে আড্ডা দেওয়া অবস্থায় চার ছাত্রকে ধরে নিয়ে পড়তে বসালেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আলাউদ্দিন। শুক্রবার (১৮ জুলাই) রাত ৯টার দিকে উপজেলা পরিষদের আবাসিক এলাকার পুকুরপাড়ে এ ঘটনা ঘটে।

 

এ ঘটনায় ছাত্রদের পড়াশোনার একটি ছবি তুলে উপজেলা প্রশাসনের আইডিতে পোস্ট করেন ইউএনও আলাউদ্দিন। অনেকে এ বিষয়কে সাধুবাদ জানিয়ে কমেন্ট করেন। অনেকে শিক্ষার্থীদের সন্ধ্যার পর বাজে আড্ডা দেওয়া থেকে বিরত থাকতে এই পোস্ট কাজ দেবে বলে উল্লেখ করেন।

 

ইউএনওর সঙ্গে থাকা কর্মকর্তারা জানান, রাত ৯টার দিকে উপজেলা নির্বাহী কর্মকর্তা পুকুরপাড় দিয়ে হাঁটছিলেন। এ সময় পুকুরের পূর্বপাড়ের সিঁড়িতে চার ছেলেকে বসে আড্ডা দিতে দেখা যায়। সবার বয়স ১৫-১৬ বছর হবে। কাছে গিয়ে দেখা যায়, সবাই মোবাইলে গেমস খেলা নিয়ে ব্যস্ত। পরে উপজেলা নির্বাহী কর্মকর্তা সবার পরিচয় ও পড়াশোনার খোঁজখবর নেন। এ সময় ছাত্ররা সবাই উপজেলা সদরের বিভিন্ন বিদ্যালয়ের ছাত্র বলে জানায়। এ ছাড়া তারা কিছুদিন আগে দেওয়া এসএসসি ফলাফলে উত্তীর্ণ হয়েছে বলে জানায়। পরে উপজেলা নির্বাহী কর্মকর্তা সবাইকে তাঁর বাসার সামনে একটি কক্ষে ডেকে নিয়ে বসান। খাতা-কলম দিয়ে তাদেরকে পড়াতে বসান।

 

এ বিষয়ে ইউএনও বলেন, রাতে চারজনকে আড্ডা দেওয়া অবস্থায় ডেকে নিয়ে পড়তে বসানো হয়েছে। তাদেরকে একটি বিষয় মুখস্থ করে লিখে দিতে বলা হয়েছে। তারা তা করেছে। পরে একজনের অভিভাবক এসে সবাইকে নিয়ে যান। তাদেরকে আরও কঠোর শাস্তি দেওয়া যেত। কিন্তু তারা ছাত্র, এটা ভেবে এই ব্যবস্থা নেওয়া হয়েছে। এরপর থেকে উপজেলা পরিষদের এলাকায় সন্ধ্যার পর ছাত্রদের কাউকে পাওয়া গেলে একই ব্যবস্থা গ্রহণ করা হবে, যাতে তারা পড়াশোনা বন্ধ রেখে আড্ডা না দেয়।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।