কুষ্টিয়ার কুমারখালীতে রাতের আঁধারে কৃষকের বেগুন গাছ কাটল দুর্বৃত্তরা। শনিবার (২৮ মার্চ) রাতের কোনো এক সময়ে উপজেলার বাগুলাট ইউনিয়নের বাঁশগ্রাম এলাকার কৃষক বিপুল হোসেনের আট কাঠা জমির বেগুন ক্ষেত কেটে নষ্ট করে দুর্বৃত্তরা।
ভুক্তভোগী কৃষক বিপুল হোসেন জানান, অনেক পরিশ্রম করে জমিতে বেগুন চাষ করেছিলেন। গাছেগুলোতে ভালো ফলন আসছিল। কিন্তু রাতের আধারে কে বা কারা তার জমির সব বেগুন গাছগুলো কেটে দিয়েছে । এতে তিনি আর্থিকভাবে চরম ক্ষতির সম্মুখিন হয়েছেন। যারা এ কাজ করেছে তাদের দ্রুত আইনের আওতায় আনার দাবি জানান তিনি ।
এ ঘটনায় তিনি বাঁশগ্রাম পুলিশ ক্যাম্পে একটি লিখিত অভিযোগ দিয়েছি।
এ বিষয়ে স্থানীয় বাঁশগ্রাম পুলিশ ফাঁড়ির ইনচার্জ মোঃ আলমগীর হোসেন বলেন, অভিযোগ পাওয়ার পর ভুক্তভোগীর কৃষি জমি পরিদর্শন করেছি। তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।





