Saturday, 7 November 2026
শিরোনাম
মন্ত্রীকে নিয়ে ফেসবুকে পোস্ট, বিএনপি নেতার ভাই গ্রেপ্তার বিমানবন্দরের গোলচত্বরে জোড়া ককটেল বিস্ফোরণ জাতীয় বিপ্লব ও সংহতি দিবস আজ কুষ্টিয়ায় ডেঙ্গু সচেতনতায় সম্মিলিত সামাজিক জোটের লিফলেট বিতরণ ১০০ টাকা চাওয়ায় মায়ের বকুনি, পরে মিলল পিংকির নিথর দেহ বিনামূল্যে ওমরাহর সুযোগ দিচ্ছে সৌদি আরব, আবেদন করবেন যেভাবে থ্রিডি ম্যাপে ট্রেনের লাইভ অবস্থান দেখাচ্ছে ‘ট্রেন কোথায়’, যেভাবে দেখবেন আপনাদের পয়সা না দিলে শ্রমিকদের ৩০ না ৪০ হাজার টাকা বেতন দিতে পারতাম দুই ধাপে মিলবে ড্রাইভিং লাইসেন্স, আবেদনের নিয়ম ও ফি জানাল বিআরটিএ এবার দেবীগঞ্জে স্কুল ফিডিংয়ের রুটিতে মিলল ধারালো ব্লেড!
জেলার খবর

রাজশাহীতে স্কুলশিক্ষিকার টাকা-মোবাইল ছিনতাই

• • পঠিত 10 বার
শেয়ার করুন:
রাজশাহীতে স্কুলশিক্ষিকার টাকা-মোবাইল ছিনতাই

বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা ও রাজশাহী সিটি করপোরেশনের সাবেক মেয়র ও সাবেক সংসদ সদস্য মিজানুর রহমান মিনুর বাসার সামনে ছিনতাইয়ের ঘটনা ঘটেছে।

 

মঙ্গলবার (১৬ জানুয়ারি) রাত সাড়ে ১০টার দিকে নগরীর ভদ্রা পদ্মা আবাসিক এলাকার দুই নম্বর সড়কে এ ঘটনা ঘটে। এ সময় ছিনতাইকারীরা এক স্কুলশিক্ষিকার টাকা ও মোবাইল নিয়ে পালিয়ে যায়।

 

আরএমপির চন্দ্রীমা থানার অফিসার ইনচার্জ (ওসি) মাহবুব হোসেন রাত সাড়ে ১১টার দিকে এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

 

তিনি বলেন, ছিনতাইয়ের ঘটনা শুনেছি। যদিও থানায় এখনো পর্যন্ত লিখিত অভিযোগ পাইনি বা ডায়েরি হয়নি। তবে আমাদের টিম ইতোমধ্যে কাজ শুরু করেছে।

 

ওসি বলেন, বিএনপি নেতা মিজানুর রহমান মিনুর বাসার সামনে জামতলা কলের পাড়ে মোটরসাইকেলে এসে এ ছিনতাই করা হয়। ওই স্কুলশিক্ষিকার কাছ থেকে দুই হাজার টাকা ও একটি মোবাইল ফোন নিয়ে পালিয়েছে ছিনতাইকারীরা। তারা অন্য এলাকার হতে পারে। আমরা বিষয়টি দেখছি।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।