Sunday, 25 October 2026
শিরোনাম
সাঈদীর মামলার বাদীর দাফনে জামায়াতের বাধা, গোপনে গার্ড অব অনার গোপালগঞ্জে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল থেকে পুলিশের গাড়িতে হামলা গ্রেফতার হলে যুক্তরাষ্ট্রের ভিসা বাতিল হতে পারে: মার্কিন দূতাবাস স্বামীর ‘ভালোবাসার আলিঙ্গনে’ ভাঙল স্ত্রীর পাঁজরের হাড় বিশ্ব দাড়ি কাটা দিবস আজ ফেসবুকের বিকল্প হিসেবে বিশ্বজুড়ে জনপ্রিয় হচ্ছে আলফাফা চেতনানাশক দিয়ে ধর্ষণের পর জন্মনিয়ন্ত্রণ ওষুধ খাওয়াতেন মাদ্রাসাশিক্ষক কুমারখালীতে দুর্গোৎসবে ব্যতিক্রমী প্রতিযোগিতায় বিজয়ীদের পুরস্কৃত করল ফ্যামিলি কেয়ার বিএনপি নেতার স্ত্রীকে নিয়ে উধাও কথিত মামা, অতঃপর.... ৭ বছরের শিশুকে যৌন হেনস্তার অভিযোগ, গণধোলাইয়ের পর মাদ্রাসার উপাধ্যক্ষ গ্রেপ্তার
এক্সক্লসিভ

রাজবাড়ীতে আস-সুন্নাহ ফাউন্ডেশনের উদ্যোগে ইফতার সামগ্রী বিতরণ

• • পঠিত 8 বার
শেয়ার করুন:
রাজবাড়ীতে আস-সুন্নাহ ফাউন্ডেশনের উদ্যোগে ইফতার সামগ্রী বিতরণ

পবিত্র মাহে রমজান উপলক্ষে রাজবাড়ী জেলার পাঁচটি উপজেলায় ২৫০টি অসহায় ও দুস্থ পরিবারের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করছে আস-সুন্নাহ ফাউন্ডেশন।

 

শনিবার (২১ ফেব্রুয়ারি) দুপুর থেকে এই বিতরণ কার্যক্রম শুরু হয়। জেলার বিভিন্ন এলাকায় বাড়িতে বাড়িতে গিয়ে এই ইফতার সামগ্রী বিতরণ করা হয়।

প্রতি পরিবারের জন্য বিতরণকৃত প্যাকেজে ছিল ২ কেজি ছোলা, ২ কেজি মসুর ডাল, ১ লিটার সয়াবিন তেল, ১ কেজি খেজুর ও ১ কেজি মুড়ি। এ ছাড়া রমজানে আমল ও ইবাদতে সহায়তার লক্ষ্যে ‘মাহে রমজানের ২৭ আমল’ শীর্ষক একটি বইও উপহার হিসেবে দেওয়া হচ্ছে।

আস-সুন্নাহ ফাউন্ডেশনের পাংশা প্রতিনিধি জানান, পবিত্র মাহে রমজান উপলক্ষে দেশের দরিদ্র ও অসহায় পরিবারের মাঝে ইফতার সামগ্রী বিতরণের উদ্যোগ নিয়েছে আস-সুন্নাহ ফাউন্ডেশন। এ বছর দেশের ৬৪ জেলার ৬২৭টি স্থানে ৩৩ হাজার ৩০০ পরিবারের কাছে ইফতার সামগ্রী পৌঁছে দেওয়ার বৃহৎ পরিকল্পনা রয়েছে। এ জন্য প্রস্তুত করা হচ্ছে প্রায় ২৩৩ মেট্রিক টন খাদ্যসামগ্রী।

তিনি আরও বলেন, প্রতিটি পরিবার ১০০০ টাকা সমমূল্যের ইফতার সামগ্রী পেয়ে উপকারভোগীরা আস-সুন্নাহ ফাউন্ডেশনের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং এ ধরনের উদ্যোগকে তারা স্বাগত জানান।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।