Wednesday, 28 October 2026
শিরোনাম
স্পেনে দ্রুতগতির দুই ট্রেনের সংঘর্ষ, নিহত ৪৬ রাজধানীতে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫৮১, শীর্ষে মিরপুর নিজ কার্যালয়ে আইইডিসিআর পরিচালককে মারধর, ড্যাবের বিরুদ্ধে অভিযোগ নজরুল বিশ্ববিদ্যালয়ের হলে ভাতের প্লেটে সিদ্ধ টিকটিকি কুষ্টিয়ার সাবেক এমপি আব্দুর রউফ ও স্ত্রীর বিরুদ্ধে দুদকের মামলা ৯০ টাকা নিয়ে বিরোধ, রডের আঘাতে দর্জি নিহত মেট্রোরেলে শিক্ষকের মৃত্যু: ‘আজীবন আক্ষেপ থাকবে, কেউ যদি আব্বুকে বসতে দিতেন’ কুমারখালীতে বিপিএইচসিডিএ'র নেতৃবৃন্দের সঙ্গে নতুন ইউএনওর সাক্ষাৎ একই দিনে জন্ম, একই দিনে পুকুরে ডুবে প্রাণ গেল ভাই-বোনের মানবতাবিরোধী অপরাধ: হানিফসহ চার আসামির রায় ২৯ অক্টোবর
এক্সক্লসিভ

রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত ১৬ হাজার ৪২৯ মিথ্যা মামলা প্রত্যাহার হচ্ছে

• • পঠিত 7 বার
শেয়ার করুন:
রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত ১৬ হাজার ৪২৯ মিথ্যা মামলা প্রত্যাহার হচ্ছে

রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত ১৬ হাজার ৪২৯টি মিথ্যা মামলা প্রত্যাহারের সিদ্ধান্ত নিয়েছে অন্তর্বর্তী সরকার সোমবার (১৮ আগস্ট) সন্ধ্যা রাত ৮টা ১৩ মিনিটে অন্তর্বর্তী সরকারের ফেসবুক পেজে দেয়া এক পোস্টে এই তথ্য জানানো হয়েছে।

 

এতে বলা হয়, হাজার হাজার নিরীহ মানুষকে রাজনৈতিক প্রতিপক্ষকে শাস্তি দেয়ার উদ্দেশ্যে আইনকে অপব্যবহার করে মিথ্যা মামলায় জড়ানো হয়েছে। এসব মামলা অভিযুক্ত ও তাদের পরিবারের জন্য গভীর ভোগান্তি ডেকে এনেছে, একইসাথে রাজনৈতিক ও বিচারব্যবস্থাকেও বিকৃত করেছে।

 

ফেসবুক পোস্টটিতে আরও বলা হয়, মোট ১৬ হাজার ৪২৯টি রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত মিথ্যা মামলা প্রত্যাহার করা হচ্ছে। এই পদক্ষেপের লক্ষ্য হলো অন্যায্য হয়রানি বন্ধ করা, রাজনৈতিক উত্তেজনা কমানো এবং নির্বাচনের আগে একটি সমতাভিত্তিক পরিবেশ তৈরি করা।

 

মামলা প্রত্যাহারের এই পদক্ষেপ কেন গুরুত্বপূর্ণ? এর ব্যাখ্যায় সরকার বলছে, এসব মিথ্যা মামলা প্রত্যাহারের মাধ্যমে যারা অন্যায়ভাবে অভিযুক্ত হয়েছিল, তাদের ন্যায়বিচার ফিরিয়ে দেয়া হবে এবং একটি ন্যায্য রাজনৈতিক পরিবেশ প্রতিষ্ঠিত হবে। ফলে নির্বাচনে আরও বিস্তৃত অংশগ্রহণ সম্ভব হবে। শেষ পর্যন্ত এই সংস্কার বিচারব্যবস্থা ও রাজনৈতিক ব্যবস্থার প্রতি আস্থা বাড়াবে এবং আরও শান্তিপূর্ণ ও গণতান্ত্রিক প্রক্রিয়ার পথ সুগম করবে।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।