Thursday, 3 September 2026
শিরোনাম
জাতীয়

রাজধানীেত ডিএমপি'র মাদক বিরোধী অভিযানে গ্রেপ্তার ৩৬

admin • 02 Dec 2023, 12:35 PM • পঠিত 1 বার
শেয়ার করুন:
রাজধানীেত ডিএমপি'র মাদক বিরোধী অভিযানে গ্রেপ্তার ৩৬

রাজধানীর বিভিন্ন এলাকায় মাদকবিরোধী অভিযান পরিচালনা করে মাদক বিক্রি ও সেবনের অভিযোগে ৩৬ জনকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) এর বিভিন্ন অপরাধ ও গোয়েন্দা বিভাগ।

 

গ্রেপ্তারের সময় তাদের হেফাজত থেকে ১৫৬০৯ পিস ইয়াবা, ২২ কেজি ৬৫০ গ্রাম গাঁজা, ১ গ্রাম ১০ পুরিয়া হেরোইন, ৬ বোতল ফেনসিডিল, ৪ বোতল বিদেশি মদ ও ৬০ পিস ট্যাপেনটাডল ট্যাবলেট উদ্ধার করা হয়।

 

ঢাকা মেট্রোপলিটন পুলিশ এর নিয়মিত মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে গতকাল শুক্রবার সকাল ছয়টা থেকে আজ শনিবার সকাল ছয়টা পর্যন্ত রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান চালিয়ে মাদকদ্রব্য উদ্ধারসহ তাদেরকে গ্রেপ্তার করা হয়।

 

গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ২৬টি মামলা দায়ের করা হয়েছে।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।