Friday, 4 September 2026
শিরোনাম
এক্সক্লসিভ

রাজধানীর ৩শ’ ফিট সড়কে সেনাবাহিনীর যৌথ অভিযান, আটক ১২

admin • 18 Oct 2024, 09:36 AM • পঠিত 2 বার
শেয়ার করুন:
রাজধানীর ৩শ’ ফিট সড়কে সেনাবাহিনীর যৌথ অভিযান, আটক ১২

রাজধানীর খিলক্ষেতে ৩০০ ফিট সড়কে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে সেনাবাহিনীর নেতৃত্বে যৌথ অভিযান চালানো হয়েছে।গতকাল বৃহস্পতিবার ( ১৭ অক্টোবর) রাত ১১টা থেকে ১টা পর্যন্ত চেকপোস্ট এলাকায় সেনাবাহিনী, ট্রাফিক ও থানা-পুলিশ এই অভিযান চালায়।

 

এই অভিযানে মোট ১৩৬টি মামলা দেয়া হয়। এছাড়াও, জরিমানা আদায় করা হয় ২ লাখ ৩৪ হাজার ৫শ’ টাকা। মাদকসেবন, সরকারি কাজে বাধা এবং সিগনাল অমান্য করা’সহ বিভিন্ন অপরাধে ১২ জনকে আটক করা হয়।

 

এছাড়াও, জব্দ করা হয় ২৭টি মোটরসাইকেল ও ২টি প্রাইভেট কার। জানানো হয়, আটককৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিতে তাদের খিলক্ষেত থানায় হস্তান্তর করা হয়েছে।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।