Thursday, 3 September 2026
শিরোনাম
জাতীয় জেলার খবর

রাজধানীর শান্তিনগরে ককটেল বিস্ফোরণ,আহত ২

admin • 29 Nov 2023, 10:06 AM • পঠিত 1 বার
শেয়ার করুন:
রাজধানীর শান্তিনগরে ককটেল বিস্ফোরণ,আহত ২

রাজধানীর শান্তিনগরের বেইলি রোডে ককটেল বিস্ফোরণে মো. সাকিব (২৬) এবং মো. আশিক ( ২৮) নামের দুই যুবক আহত হয়েছেন।

 

গতকাল মঙ্গলবার দিবাগত রাত সাড়ে বারোটার দিকে আহত যুবকদের ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসা হয়।

আহতদের সহকর্মী সবুজ জানান, বেইলি রোডের একটি কাপড়ের শোরুমের কাজ শেষে সাকিব ও আশিক পায়ে হেঁটে রামপুরার বাসায় ফিরছিলেন।

 

এমন সময় হঠাৎ বেইলি রোডের মোড়ে ককটেলের বিস্ফোরণ ঘটে। এতে তাঁদের দুজনের পায়ে জখম হয়। পরে তাঁদেরকে ঢামেকে নিয়ে আসা হয়। তবে কে বা কারা ককটেলের বিস্ফোরণ ঘটিয়েছে তাঁদেরকে চিনতে পারেননি আহতরা।

   

ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ মো. বাচ্চু মিয়া বলেন ,গতরাতে ককটেল বিস্ফোরণে দুই যুবক আহত হয়ে জরুরি বিভাগে আসে। আহতদের দুজনেরই পায়ে জখম রয়েছে। জরুরি বিভাগের চিকিৎসা শেষে গতরাতেই তাঁদেরকে ছেড়ে দেওয়া হয়েছে। আমরা বিষয়টি সংশ্লিষ্ট থানা পুলিশকে জানিয়েছি।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।