Thursday, 3 September 2026
শিরোনাম
এক্সক্লসিভ

রাজধানীর দারুস সালামে দুজনকে পিটিয়ে হত্যা

admin • 31 May 2025, 05:51 PM • পঠিত 2 বার
শেয়ার করুন:
রাজধানীর দারুস সালামে দুজনকে পিটিয়ে হত্যা

রাজধানীর দারুস সালামের আহমেদ নগর এলাকায় দুজনকে পিটিয়ে হত্যা করা হয়েছে। শনিবার (৩১ মে) দুপুরে এই ঘটনা ঘটে। নিহত দুইজনের নাম ও পরিচয় জানা যায়নি। কারা এই পিটুনিতে অংশ নিয়েছিলো সেটিও নিশ্চিত হতে পারেনি পুলিশ।

 

দারুস সালাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাকিবুল হাসান গণমাধ্যমে বলেন, ‘ঘটনা সত্য। খবর পেয়ে আমরা ঘটনাস্থলে এসেছি। আমরা নিহতদের পরিচয় নিশ্চিত হতে পারিনি। যারা এই ঘটনা ঘটিয়েছে তাদের ব্যাপারে খোঁজ-খবর নেয়া হচ্ছে।

 

স্থানীয়দের দাবি, নিহত দুইজন এলাকার চিহ্নিত ছিনতাইকারী ও মাদকসেবী। স্থানীয়দের মধ্যেই একটি গ্রুপ তাদের পিটিয়ে হত্যা করেছে। 

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।