Wednesday, 4 November 2026
শিরোনাম
সংযুক্ত আরব আমিরাতে ‘রেড অ্যালার্ট’ জারি নিজের মোবাইল সিম ছাড়া এনআইডি সংশোধন নয় দেশের বাজারে নতুন দামে বিক্রি হচ্ছে এলপিজি-অটোগ্যাস,কোন সিলিন্ডার কত? করিমগঞ্জে জাতীয় যুব দিবস উপলক্ষে ৭ দিনব্যাপী কর্মসূচির উদ্বোধন ৩ বছর বয়সে কোরআন মুখস্থ করে তাক লাগিয়ে দিল শিশু ফারিহ ভালোবেসে বিয়ে, মাদক ছাড়তে বলায় স্ত্রীকে হত্যা করল স্বামী বিএসএফ সদস্যদের রাস্তায় ফেলে পেটাল গ্রামবাসী, আহত ৩ সেই শাহজালাল রুমিকে চার সপ্তাহের মধ্যে আদালতে আত্মসমর্পণের নির্দেশ মিরপুরে পুলিশ সদস্যকে একা পেয়ে বেধড়ক পেটালেন আন্দোলনকারীরা ইসলামি বক্তা ডা.জাকির নায়েককে ভারতে ফেরত পাঠাবে না মালয়েশিয়া
এক্সক্লসিভ

রাজধানীতে ২ যাত্রীবাহী বাসে আগুন

• • পঠিত 7 বার
শেয়ার করুন:
রাজধানীতে ২ যাত্রীবাহী বাসে আগুন

রাজধানীর গাবতলী বাসস্ট্যান্ডের সামনে যাত্রীবাহী একটি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। শনিবার (১১ নভেম্বর) রাত ৮টা ৩০ মিনিটে অগ্নিকাণ্ডের খবর পেয়ে ঘটনাস্থলে দুটি ইউনিট পাঠিয়েছে ফায়ার সার্ভিস।

 

বিষয়টি নিশ্চিত করে ফায়ার সার্ভিস সদর দপ্তরের ডিউটি অফিসার রাশেদ বিন খালেদ জানান, রাত ৮টা ৩০ মিনিটের দিকে আমাদের কাছে খবর আসে গাবতলী বাস স্ট্যান্ডের সামনে যাত্রীবাহী বাসে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। ওই খবরে রাত আটটা ৩৫ মিনিটে ঘটনাস্থলে পৌঁছে কল্যাণপুর ফায়ার স্টেশনের দুটি ইউনিট অগ্নি নির্বাপণে কাজ করছে।

 

সর্বশেষ খবর অনুযায়ী আগুনে হতাহত ও কারা আগুন দিয়েছে সে সম্পর্কে কোনো তথ্য জানাতে পারেনি ফায়ার সার্ভিস।

 

এদিকে মতিঝিল থানাধীন নটর ডেম কলেজের সামনে একটি যাত্রীবাহী বাসে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। রাত আটটা ২০ মিনিটে অগ্নিকাণ্ডের খবর পেয়ে ঘটনাস্থলে দুটি ইউনিট পাঠিয়েছে ফায়ার সার্ভিস।

   

উল্লেখ্য, সরকারের পদত্যাগের এক দফা দাবিতে রোববার (১২ নভেম্বর) থেকে ফের ৪৮ ঘণ্টার অবরোধ কর্মসূচি পালন করতে যাচ্ছে বিএনপি।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।