Friday, 6 November 2026
শিরোনাম
শিক্ষার মানোন্নয়নে শিক্ষক-শিক্ষার্থীদের দায়িত্বশীল হওয়ার আহ্বান এমপি বাবুলের কুমারখালীতে নবম শ্রেণির ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগ শিক্ষকের বিরুদ্ধে জাহানারা লতিফ মহিলা কলেজে নবীন বরণ, কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা অবশেষে আন্তর্জাতিক ফুটবলকে বিদায় বললেন ক্রিশ্চিয়ানো রোনালদো লুঙ্গিতে মোড়ানো সেই নবজাতকের ঠাঁই হলো রাজশাহীর ‘ছোটমণি নিবাসে’ সংবাদ প্রকাশের কারণে সাংবাদিক গ্রেপ্তারে আদালতের অনুমতির প্রস্তাব নিম্নতম মজুরি বোর্ডের নতুন চেয়ারম্যান সৈয়দ আজাদ সুবহানী কলেজের শ্রেনীকক্ষে তালা,মাঠজুড়ে পশুর হাট ফ্লোরিডায় বাংলাদেশি অধ্যাপকের প্রাণীর সঙ্গে যৌন কর্মকাণ্ডের অভিযোগ,সত্যতা কতটা? স্কুলশিক্ষার্থীদের কাছে ই-সিগারেট বিক্রির অভিযোগ, কুয়েতে ৫ বাংলাদেশী গ্রেপ্তার
জেলার খবর

রাজধানীতে মোটরসাইকেল চোর গ্রেফতার

• • পঠিত 8 বার
শেয়ার করুন:
রাজধানীতে মোটরসাইকেল চোর গ্রেফতার

রাজধানীর হাজারীবাগে মোটরসাইকেল চুরি করে পালানোর সময় রুবেল নামে এক পেশাদার মোটরসাইকেল চোরকে গ্রেফতার করেছে হাজারীবাগ থানা পুলিশ। শুক্রবার তাকে গ্রেফতারের বিষয়টি জানান হাজারীবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুর মোহাম্মদ।

 

তিনি জানান, হাজারীবাগ থানার ছাবিনা ট্যানারী হাড্ডির কারখানা এলাকায় মোটর সাইকেল রেখে ব্যবসায়িক কাজে যান এক ব্যক্তি। কাজ শেষে ফিরে এসে দেখেন দুইজন তার মোটরসাইকেল চালিয়ে পালিয়ে যাচ্ছে। আশেপাশের লোকজন ও পুলিশের সহায়তায় তাদের একজনকে মোটরসাইকেলসহ হাতেনাতে গ্রেফতার করা হয়।

 

গ্রেফতার রুবেল আগেও হাজারীবাগের ট্যানারি পুকুরপাড় বাগানবাড়ি রোড এলাকা থেকে আরেকটি মোটরসাইকেল চুরি করেছে বলে জিজ্ঞাসাবাদে স্বীকার করে। পরে সেই মোটরসাইকেলটিও পুলিশ উদ্ধার করেছে।

 

চুরির সঙ্গে জড়িত অন্যদের গ্রেফতারে অভিযান অব্যাহত আছে। রুবেলের বিরুদ্ধে হাজারীবাগ থানাসহ ডিএমপির বিভিন্ন থানায় ১০টি মামলা রয়েছে।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।