Friday, 4 September 2026
শিরোনাম
জেলার খবর

রাজধানীতে বিদ্যুতায়িত হয়ে নির্মাণ শ্রমিকের মৃত্যু

admin • 14 Jul 2024, 01:10 PM • পঠিত 2 বার
শেয়ার করুন:
রাজধানীতে বিদ্যুতায়িত হয়ে নির্মাণ শ্রমিকের মৃত্যু

রাজধানীর যাত্রাবাড়ী থানার কোনাপাড়া রহমতপুর মোড়ে একটি নির্মাণাধীন ভবন থেকে বিদ্যুতায়িত হয়ে নিচে পড়ে মো. আশরাফুল ইসলাম (২৮) নামে এক শ্রমিকের মৃত্যু হয়েছে।

রোববার সকাল সাড়ে ৮টার দিকে এ ঘটনা ঘটে। পরে মুমূর্ষু অবস্থায় তাঁকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে গেলে জরুরি বিভাগের দায়িত্বরত চিকিৎসক সকাল সোয়া ১১টায় মৃত ঘোষণা করেন।

 

আশরাফুল কিশোরগঞ্জের তাড়াইল উপজেলার ধনিয়া ঘর গ্রামের দুলাল মিয়ার ছেলে। বর্তমানে যাত্রাবাড়ীর কোনাপাড়া এলাকায় ভাড়া থাকতেন তিনি।

 

আশরাফুল ইসলামকে হাসপাতালে নিয়ে আসা সহকর্মী মোত্তাকিন জানান, ‘সকালে একটি নির্মাণাধীন ভবনের তৃতীয় তলার ছাদ ঢালাইয়ের কাজ শুরু করেছিলাম আমরা দুজনে। ক্রেন দিয়ে ঢালাইয়ের পণ্য ওঠানোর আগে ক্রেনের তার নিচে ফেলার সময় পাশ দিয়ে যাওয়া বিদ্যুতের মেইন তারের সঙ্গে জড়িয়ে যায়।

 

এ সময় বিদ্যুতায়িত হয়ে তৃতীয় তলা থেকে নিচে পড়ে যান আশরাফুল। পরে মুমূর্ষু অবস্থায় তাঁকে উদ্ধার করে প্রথমে স্থানীয় একটি হাসপাতালে নেওয়া হয়। পরে সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য তাঁকে ঢাকা মেডিকেলে নিয়ে গেলে জরুরি বিভাগের চিকিৎসক জানান আশরাফুল আর বেঁচে নেই।

 

ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক বাচ্চু মিয়া জানান, মরদেহ হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানা পুলিশকে জানানো হয়েছে।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।