Saturday, 24 October 2026
শিরোনাম
কুমারখালীতে দুর্গোৎসবে ব্যতিক্রমী প্রতিযোগিতায় বিজয়ীদের পুরস্কৃত করল ফ্যামিলি কেয়ার বিএনপি নেতার স্ত্রীকে নিয়ে উধাও কথিত মামা, অতঃপর.... ৭ বছরের শিশুকে যৌন হেনস্তার অভিযোগ, গণধোলাইয়ের পর মাদ্রাসার উপাধ্যক্ষ গ্রেপ্তার নাহিদ ইসলামকে আহ্বায়ক করে এনসিপির কেন্দ্রীয় কমিটি পুনর্গঠন বাংলাদেশে ৬৩৬ কোটি ডলার বিনিয়োগ করবে জাপান ১৩ বছর বয়সী ছাত্রীকে ধর্ষণে সহায়তা করেছিলেন মাদ্রাসাশিক্ষকের স্ত্রী, গ্রেপ্তার নওগাঁয় শেখ হাসিনার দেশে ফেরা নিয়ে মাইকিং,গ্রেপ্তার ২ ফরিদপুরে বাস-অ্যাম্বুলেন্স সংঘর্ষে নিহত ৩ ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহুর গাড়িবহরে হামলা বিএনপি নেতা প্রয়াত সালাউদ্দিন আহমেদের কুলখানি অনুষ্ঠিত
রাজনীতি

রাজধানীতে বিএনপি ও বিরোধীদলগুলোর গণমিছিল শুক্রবার

• • পঠিত 11 বার
শেয়ার করুন:
রাজধানীতে বিএনপি ও বিরোধীদলগুলোর গণমিছিল শুক্রবার

সরকার পতনের এক দফা দাবিতে রাজধানীতে গণমিছিল ও বিক্ষোভ সমাবেশ করবে বিএনপি ও যুগপৎ আন্দোলনের বিরোধী রাজনৈতিক দলগুলো।

 

শুক্রবার (১১ আগস্ট) দুপুর ২টার পর থেকে রাজধানীর বিভিন্ন পয়েন্টে এই কর্মসূচি পালন করবে বিরোধীদলগুলো।

 

বিএনপির পক্ষ থেকে জানানো হয়, শুক্রবার বাদ জুমা দুপুর ২টায় বাড্ডা সুবাস্তু টাওয়ার থেকে আবুল হোটেল পর্যন্ত গণমিছিল করবে ঢাকা মহানগর উত্তর বিএনপি। এতে নেতৃত্ব দেবেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

 

একই সময়ে কমলাপুর স্টেডিয়াম থেকে মালিবাগ রেলগেট পর্যন্ত গণমিছিল করবে ঢাকা মহানগর দক্ষিণ বিএনপি। এই মিছিলে নেতৃত্ব দেবেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস।

 

এ দিন বিকেল ৪টায় জাতীয় প্রেসক্লাবের সামনে বিক্ষোভ সমাবেশ করবে বিএনপির সঙ্গে যুগপৎ আন্দোলনে থাকা ৬ দলীয় জোট গণতন্ত্র মঞ্চ। এতে জোটের নেতা আ.স.ম আব্দুর রব, মাহমুদুর রহমান মান্না, সাইফুল হক ও জোনায়েদ সাকি অংশ নেবেন।

 

একই দিন বিকেল ৪টায় বিজয়নগর পানির ট্যাংকির সামনে থেকে শান্তিনগর মোড় পর্যন্ত গণমিছিল করবে ১২ দলীয় জোট। বিকেল ৩টায় রাজধানীর পূর্বপান্থপথে এফডিসি সংলগ্ন এলডিপির কার্যালয়ের সামনে থেকে গণমিছিল বের করবে লিবারেল ডেমোক্রেটিক পার্টি (এলডিপি)। মিছিলটি মালিবাগ মোড়ে গিয়ে শেষ হবে।

 

এছাড়া গণঅধিকার পরিষদ (নুরুল হক নুর) বিজয় নগর আর গণঅধিকার পরিষদ (রেজা কিবরিয়া) জাতীয় প্রেস ক্লাবের সামনে গণমিছিল করবে। অন্যদিকে গণফোরাম ও পিপল পার্টি যৌথভাবে আমারবাগ গণফোরামের অফিসের বিকেল ৪টায় গণমিছিল করবে।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।