Thursday, 3 September 2026
শিরোনাম
জেলার খবর

রাজধানীতে ফ্ল্যাটের তালা ভেঙে নগদ টাকাসহ স্বর্ণালংকার লুট

admin • 22 Jun 2024, 10:44 PM • পঠিত 2 বার
শেয়ার করুন:
রাজধানীতে ফ্ল্যাটের তালা ভেঙে নগদ টাকাসহ স্বর্ণালংকার লুট

রাজধানীর মোহাম্মদপুরে ফ্ল্যাটের তালা ভেঙে নগদ টাকাসহ স্বর্ণালংকার লুট করেছে দুর্বৃত্তরা। শুক্রবার (২১ জুন) রাতে মোহাম্মদপুরের কাটাসুর এলাকার একটি বাসায় এ ঘটনা ঘটে।

বাসার মালিক রাজু আহমেদ জানান, শুক্রবার পরিবারের সবাই মিলে তিনি পাশেই থাকা শ্বশুরবাড়িতে দাওয়াত খেতে যান। পরবর্তীতে ফিরে এসে চুরির বিষয়টি বুঝতে পারেন। রাত আনুমানিক ৯টা থেকে ১০টার মধ্যে এ ঘটনা ঘটে।

তিনি বলেন, দাওয়াত খেয়ে ফিরে এসে দেখি বাসর দরজার তালা ভাঙা। পরে ভেতরে গিয়ে দেখি বাড়ির আলমারিসহ সব আসবাবপত্রে থাকা সামগ্রী এলোমেলো অবস্থায় পড়ে রয়েছে। এ ঘটনায় বাসায় থাকা নগদ ১ লক্ষ টাকা ছাড়াও ৩ ভরী স্বর্ণালংকার ও এক ভরী রূপা লুট করে নিয়ে গেছে দুর্বৃত্তরা।

তালা ভেঙে চুরির ঘটনায় শুক্রবার রাতেই মোহাম্মাদপুর থাকায় একটি সাধারণ ডাইরি (জিডি) হয়েছে। সেই সঙ্গে এ বিষয়ে মামলার প্রস্তুতি চলছে বলেও জানিয়েছেন ভুক্তভোগী রাজু আহমেদ।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।