Friday, 4 September 2026
শিরোনাম
এক্সক্লসিভ

রাজধানীতে প্রাইভেটকারের সিলিন্ডার বিস্ফোরণ,দগ্ধ ৮

admin • 02 Mar 2026, 08:13 PM • পঠিত 2 বার
শেয়ার করুন:
রাজধানীতে প্রাইভেটকারের সিলিন্ডার বিস্ফোরণ,দগ্ধ ৮

রাজধানীর মোহাম্মদপুরের হুমায়ুন রোডে একটি প্রাইভেটকারের গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে আটজন দগ্ধ হয়েছেন। সোমবার বিকেল পৌনে চারটার দিকে এই দুর্ঘটনা ঘটে। বিস্ফোরণের পরপরই দগ্ধদের উদ্ধার করে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের জরুরি বিভাগে নিয়ে আসা হয়।

 

দগ্ধরা হলেন- মো. তারেক রহমান (২৩), মো. মনা (৪০), মিরাজ (৩৬), রেহান বাদল (২৩), মো. জনি (৩৫), মো. আকাশ (২৫), মো. আজাদ (৫৫) ও ১১ বছরের শিশু ইরফান। দুর্ঘটনার খবর পেয়ে ফায়ার সার্ভিস ও স্থানীয় পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

 

জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক সার্জন ডা. শাওন বিন রহমান এই তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, মোহাম্মদপুর থেকে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে দগ্ধ অবস্থায় আটজনকে হাসপাতালের জরুরি বিভাগে আনা হয়েছে।

 

চিকিৎসকদের পর্যবেক্ষণের পর দগ্ধদের মধ্যে ছয়জনকে প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেওয়া হয়েছে। তবে শারীরিক অবস্থা বিবেচনায় দুইজনকে হাসপাতালে ভর্তি রাখা হয়েছে বলে ডা. শাওন বিন রহমান উল্লেখ করেন। বিস্ফোরণের সঠিক কারণ অনুসন্ধানে তদন্ত চলছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।