Thursday, 3 September 2026
শিরোনাম
জেলার খবর

রাজধানীতে ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্রসহ গ্রেপ্তার ৬

admin • 24 Jun 2024, 03:58 PM • পঠিত 2 বার
শেয়ার করুন:
রাজধানীতে ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্রসহ গ্রেপ্তার ৬

রাজধানীর যাত্রাবাড়ী এলাকা থেকে ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্রসহ ডাকাত দলের ৬ সদস্যকে গ্রেপ্তার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। সোমবার (২৪ জুন) র‌্যাব-১০ এর এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।

গ্রেপ্তাররা হলেন- বরিশালের মুলাদী থানার কাজীর চর এলাকার মৃত হারুন সরদারের ছেলে নান্নু সরদার (৫৩), কাজীরহাট থানার পশ্চিম রতনপুর গ্রামের আলাব আকনের ছেলে মো. রাজু আহমেদ (৫০), মুলাদী থানার চরবাহাদুরপুর এলাকার মৃত আব্দুল গনি সিকদারের ছেলে মো. হানিফ (৫০), কাজীরহাট থানার পশ্চিম রতনপুর গ্রামের আলাবক্স আকনের ছেলে মো. হুমায়ুন (৪১), রংপুরের পীরগঞ্জ উপজেলার দোরা মিঠাপুর এলাকার মৃত তালেবের ছেলে মো. তাহিরুল (৩৮) ও নীলফামারীর সৈয়দপুর থানার লক্ষণপুর এলাকার মৃত মজিবর রহমানের ছেলে মো. রেজাউল করিম (৩২)।

র‌্যাব জানায়, রোববার (২৩ জুন) রাত সাড়ে ১০টার দিকে র‌্যাব-১০ এর একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে যাত্রাবাড়ী এলাকায় অভিযান চালিয়ে ওই ছয়জনকে গ্রেপ্তার করে। ওই সময় তাদের কাছ থেকে ডাকাতির কাজে ব্যবহৃত ২টি বাটযুক্ত লম্বা ছুরি ছাড়াও একটি কুড়াল ও একটি চাপাতি জব্দ করা হয়েছে।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তাররা র‌্যাবকে জানিয়েছে, তারা একটি সংঘবদ্ধ ডাকাত দলের সক্রিয় সদস্য। বেশ কিছুদিন ধরে রাজধানীর যাত্রাবাড়ীসহ আশপাশের বিভিন্ন এলাকায় দেশীয় অস্ত্রের ভয় দেখিয়ে চুরি ও ডাকাতি করে আসছিল তারা। এ ঘটনায় গ্রেপ্তারদের বিরুদ্ধে ডাকাতি প্রস্তুতির মামলা করে তাদের সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।