Friday, 4 September 2026
শিরোনাম
এক্সক্লসিভ

রাজধানীতে ট্রাকের ধাক্কায় প্রাণ গেল বাবা-মেয়ের

admin • 07 Mar 2026, 05:05 AM • পঠিত 2 বার
শেয়ার করুন:
রাজধানীতে ট্রাকের ধাক্কায় প্রাণ গেল বাবা-মেয়ের

রাজধানী নিউমার্কেট এলাকার সায়েন্স ল্যাবরেটরি মোড়ে ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী দুজন নিহত হয়েছেন। শুক্রবার (৬ মার্চ) রাত সাড়ে ৯টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

নিহতারা হলেন, সাজু আহমেদ সুমন (৪৫) ও তার মেয়ে সুমাইয়া আহমেদ তৃষা (১৯)।

দুর্ঘটনার পর রাত ১১টার দিকে তাদের উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হয়। সেখানে পরীক্ষা-নিরীক্ষা শেষে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক মো. ফারুক এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, মরদেহগুলো হাসপাতালের মর্গে রাখা হয়েছে। দুর্ঘটনার বিষয়টি সংশ্লিষ্ট থানায় জানানো হয়েছে, তারা আইনি ব্যবস্থা নিচ্ছে।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।