Sunday, 25 October 2026
শিরোনাম
প্রবাসীর স্ত্রীর ভিডিও ছড়ানোর ভয় দেখিয়ে অর্থ আদায়, মাদ্রাসাশিক্ষক গ্রেপ্তার বিয়ের দাবিতে বিচারকের বাড়িতে শিক্ষিকার অনশন! বিধবা নারীর সঙ্গে প্রেম: মামাকে রাস্তা থেকে সরাতে ডেকে নিয়ে খুন করল ভাগিনা! সেনাবাহিনীর পোশাকে প্রবাসীর বাড়িতে ডাকাতি, স্বর্ণ-টাকা লুট টঙ্গীর সেই মাদ্রাসা শিক্ষকের জামিন নামঞ্জুর মেলান্দহে ভূমি অফিসের নিলামকৃত গাছ কাটা নিয়ে অপপ্রচারের প্রতিবাদে মানববন্ধন বিতর্কের মুখে ষষ্ঠ শ্রেণির বই থেকে বাদ ‘দাঁড়িপাল্লা’, জ্ঞানের পিরামিডে থাকছে না কোনো আইকন প্রবল ঘূর্ণিঝড়ের শঙ্কা, আবহাওয়া অধিদপ্তরের সতর্কবার্তা আবারও যমুনা সার কারখানার উৎপাদন বন্ধ প্রধানমন্ত্রীর বাসে স্নাইপার নিয়ে মন্তব্যকারী যুবকের ৭ দিনের রিমান্ড
এক্সক্লসিভ

রাজধানীতে জবি শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

• • পঠিত 6 বার
শেয়ার করুন:
রাজধানীতে জবি শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার
রাজধানীর পুরান ঢাকার ভাটিখানা এলাকা থেকে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) এক শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। রোববার (১৮ জানুয়ারি) ওই এলাকার একটি মেস থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
প্রাথমিকভাবে এটি আত্মহত্যা বলে ধারণা করছে পুলিশ।
নিহত শিক্ষার্থী জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের নাট্যকলা বিভাগের শিক্ষার্থী বলে প্রাথমিকভাবে জানা গেছে। তার নাম আকাশ সরকার। তিনি বিভাগের ১০ম ব্যাচের শিক্ষার্থী ছিলেন। তার গ্রামের বাড়ি ফরিদপুর জেলায়।
একই বাসায় থাকা ইশতিয়াক বলেন, ‘আমার পরীক্ষা এজন্য পড়ছিলাম। পরে ভাইয়ের বান্ধবী আমাকে ফোন দিলে আমি রুমের দরজা ধাক্কা দিতে থাকি। এক পর্যায়ে দরজা খুলে যায়। এ সময় ভাইয়ের ঝুলন্ত মরদেহ দেখে পুলিশকে ফোন দিই।’
গেণ্ডারিয়া থানার তদন্ত কর্মকর্তা নাজমুল হাসান জানান, আমরা সাড়ে ৯টার দিকে সংবাদ পেয়ে ঘটনা স্থলে আসি। ঝুলন্ত অবস্থায় মরদেহ উদ্ধার করা হয়। এরপর ময়না তদন্তের জন্য মিডফোর্ট হাসপাতালে পাঠানো হয়েছে।
মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।