Saturday, 24 October 2026
শিরোনাম
কুমারখালীতে দুর্গোৎসবে ব্যতিক্রমী প্রতিযোগিতায় বিজয়ীদের পুরস্কৃত করল ফ্যামিলি কেয়ার বিএনপি নেতার স্ত্রীকে নিয়ে উধাও কথিত মামা, অতঃপর.... ৭ বছরের শিশুকে যৌন হেনস্তার অভিযোগ, গণধোলাইয়ের পর মাদ্রাসার উপাধ্যক্ষ গ্রেপ্তার নাহিদ ইসলামকে আহ্বায়ক করে এনসিপির কেন্দ্রীয় কমিটি পুনর্গঠন বাংলাদেশে ৬৩৬ কোটি ডলার বিনিয়োগ করবে জাপান ১৩ বছর বয়সী ছাত্রীকে ধর্ষণে সহায়তা করেছিলেন মাদ্রাসাশিক্ষকের স্ত্রী, গ্রেপ্তার নওগাঁয় শেখ হাসিনার দেশে ফেরা নিয়ে মাইকিং,গ্রেপ্তার ২ ফরিদপুরে বাস-অ্যাম্বুলেন্স সংঘর্ষে নিহত ৩ ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহুর গাড়িবহরে হামলা বিএনপি নেতা প্রয়াত সালাউদ্দিন আহমেদের কুলখানি অনুষ্ঠিত
রাজনীতি

রাজধানীতে চলছে আ.লীগের শান্তি সমাবেশ

• • পঠিত 12 বার
শেয়ার করুন:
রাজধানীতে চলছে আ.লীগের শান্তি সমাবেশ

বিএনপি-জামায়াতের সন্ত্রাস, জঙ্গিবাদ, নৈরাজ্য, অপরাজনীতি ও অব্যাহত দেশবিরোধী ষড়যন্ত্রের প্রতিবাদে রাজধানীতে শান্তি সমাবেশ করছে আওয়ামী লীগ। শুক্রবার (২৫ আগস্ট) বেলা ৪টার দিকে বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে এ সমাবেশ শুরু হয়।

বেলা ৩টার দিকে সমাবেশ শুরু হওয়ার কথা থাকলেও বৃষ্টির কারণে দেরি হয়। এর আগে সমাবেশস্থলে ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের বিভিন্ন ইউনিটের নেতা-কর্মীরা মিছিল নিয়ে আসেন।

নির্ধারিত সময়ের আগেই নেতাকর্মীরা বৃষ্টিতে ভিজে সমাবেশ স্থলে আসতে থাকেন। ব্যানার, ফেস্টুন আর মিছিল নিয়ে নেতাকর্মীদের পদচারণায় মুখর হয়ে ওঠে বঙ্গবন্ধু অ্যাভিনিউ।

জানা যায়, দেশে শান্তি-শৃঙ্খলা রক্ষা ও সরকারের ধারাবাহিক উন্নয়ন বজায় রাখার লক্ষ্যে এই শান্তি সমাবেশ আয়োজন করেছে ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগ। আন্দোলনের নামে বিএনপির সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে এ কর্মসূচি পালন করছে দলটি।

উপস্থিত নেতা-কর্মীরা জানান, বিএনপি-জামায়াতের যেকোনো ষড়যন্ত্র, বিশৃঙ্খলা প্রতিহত করতে মাঠে থাকবে আওয়ামী লীগ নেতৃত্বাধীন ১৪ দলীয় জোট।

ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলহাজ আবু আহমেদ মান্নাফীর সভাপতিত্বে শান্তি সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।