Sunday, 25 October 2026
শিরোনাম
সাঈদীর মামলার বাদীর দাফনে জামায়াতের বাধা, গোপনে গার্ড অব অনার গোপালগঞ্জে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল থেকে পুলিশের গাড়িতে হামলা গ্রেফতার হলে যুক্তরাষ্ট্রের ভিসা বাতিল হতে পারে: মার্কিন দূতাবাস স্বামীর ‘ভালোবাসার আলিঙ্গনে’ ভাঙল স্ত্রীর পাঁজরের হাড় বিশ্ব দাড়ি কাটা দিবস আজ ফেসবুকের বিকল্প হিসেবে বিশ্বজুড়ে জনপ্রিয় হচ্ছে আলফাফা চেতনানাশক দিয়ে ধর্ষণের পর জন্মনিয়ন্ত্রণ ওষুধ খাওয়াতেন মাদ্রাসাশিক্ষক কুমারখালীতে দুর্গোৎসবে ব্যতিক্রমী প্রতিযোগিতায় বিজয়ীদের পুরস্কৃত করল ফ্যামিলি কেয়ার বিএনপি নেতার স্ত্রীকে নিয়ে উধাও কথিত মামা, অতঃপর.... ৭ বছরের শিশুকে যৌন হেনস্তার অভিযোগ, গণধোলাইয়ের পর মাদ্রাসার উপাধ্যক্ষ গ্রেপ্তার
এক্সক্লসিভ

রাজধানীতে গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণ, শিশুসহ দগ্ধ ৪

• • পঠিত 8 বার
শেয়ার করুন:
রাজধানীতে গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণ, শিশুসহ দগ্ধ ৪

রাজধানীর হাজারীবাগ থানাধীন রায়েরবাজার এলাকার একটি বাসায় গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণে একই পরিবারের শিশুসহ ৪জন আগুনে দগ্ধ হয়েছেন।  দগ্ধরা হলেন, শেখ নোমান, পিংকি আক্তার, দম্পতির ৩ বছরের ছেলে রোহান ও শেখ নোমানের শ্যালক অপু ।

 

রবিবার (২২ ফেব্রুয়ারি) দিনগত রাত পৌনে ৪টার দিকে এ ঘটনা ঘটে।  পরে ভোর সাড়ে ৫টার দিকে দগ্ধ অবস্থায় তাদের উদ্ধার করে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়।

 

তাদের নিয়ে আসা মো. মামুন জানান, হাজারীবাগে রায়েরবাজার জাহানারা ভিলার ৬ তলার নিচতলায় ভাড়া বাসায় গ্যাসের লিকেজ থেকে বিস্ফোরণে আগুন গেলে লেগে যায়।  এতে একই পরিবারের শিশুসহ ৪ জন দগ্ধ হয়।  পরে দগ্ধ অবস্থায় তাদের উদ্ধার করে জাতীয় বার্নে নিয়ে ভর্তি করা হয়।

 

তিনি আরও জানান, শেখ নোমান নেত্রকোনা জেলার খালিয়াজুরী থানার মোহাম্মদপুর এলাকার শেখ গোলাম মাওলার ছেলে।  বর্তমানে রায়েরবাজারে ১৪৭ নং জাহানারা ভিলার ৬তলার নিচতলায় ভাড়া বাসায় থাকতেন।

 

জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক চিকিৎসক সহকারী অধ্যাপক ডা. শাওন বিন রহমান জানান, হাজারীবাগ রায়েরবাজার থেকে শিশুসহ একই পরিবারে ৪ জন দগ্ধ হয়ে এসেছেন।  শেখ নেমান ৭০ শতাংশ দগ্ধ, তার স্ত্রী পিংকি আক্তার ৭৫ শতাংশ দগ্ধ, ছেলে রোহান ৩৫ শতাংশ দগ্ধ ও তার শ্যালক অপুর ৫০ শতাংশ দগ্ধ হয়েছে।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।