Thursday, 3 September 2026
শিরোনাম
জাতীয়

রাজধানীতে ককটেল বিস্ফোরণ, আহত ২

admin • 02 Dec 2023, 11:30 PM • পঠিত 2 বার
শেয়ার করুন:
রাজধানীতে ককটেল বিস্ফোরণ, আহত ২

রাজধানীর ফার্মগেট এলাকায় দুটি ককটেল বিস্ফোরণ ঘটিয়েছে দুর্বৃত্তরা। ফার্মভিউ সুপারমার্কেটের সামনে ব্যস্ত সড়কে যানজটের মধ্যে পাঁচ সেকেন্ডের ব্যবধানে বিস্ফোরণে যানজটে দাঁড়িয়ে থাকা একটি মোটরসাইকেলের দুই আরোহী আহত হয়েছেন।তবে আহতদের নাম-পরিচয় জানা যায়নি।

 

শনিবার (২ ডিসেম্বর) সন্ধ্যা সোয়া ৭টার দিকে ককটেল দুটির বিস্ফোরণ ঘটানো হয়।

 

আহত একজনের মাথা থেকে রক্তপাত হতে দেখা যায়। অন্যজন পেটে আঘাত পেয়েছেন। বিস্ফোরণের পর ব্যস্ত রাস্তাটি ফাঁকা হয়ে যায়। রাস্তা ও ফুটপাতে থাকা লোকজন আশপাশের বিভিন্ন ভবনের ভেতরে ঢুকে পড়েন।

 

তেজগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অপূর্ব হাসান গণমাধ্যমে জানান, ফার্মগেট ফার্মভিউ মার্কেটের সামনে ককটেল বিস্ফোরণের ঘটনায় দুইজন আহত হয়েছেন। ঘটনাস্থলে কাজ করছে পুলিশ।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।