Thursday, 29 October 2026
শিরোনাম
ইউপি নির্বাচন: আচরণবিধি লঙ্ঘনে প্রার্থিতা বাতিল, সর্বোচ্চ শাস্তি ২ বছরের কারাদণ্ড বিমানবাহিনীর সাবেক কর্মকর্তা তাহসিফের মরদেহ মিললো তুরাগে কুষ্টিয়ায় ছয়জনকে হত্যা মামলায় হানিফের মৃত্যুদণ্ড বাবার মৃত্যুর ১৫ মিনিট পর জন্ম নিল পুত্রসন্তান, ‘আনন্দে’ বিষাদের ছায়া! কুমারখালীতে ৩১ মেধাবী শিক্ষার্থীকে সম্মাননা ও নগদ অর্থ প্রদান কবরের দুই ফেরেশতার প্রশ্ন নিয়ে প্রচলিত বিশ্বাসে আপত্তি, ইসলামি বক্তাকে গুলি করে হত্যা লগি-বৈঠার সহিংসতার বিচার দাবি জামায়াতের মা হারালেন আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী কোচ লিওনেল স্কালোনি গাজীপুরে ‘জঙ্গি নাটক’ মামলায় হাসিনাসহ ১০ জনের শুনানি ১৭ নভেম্বর সুনামগঞ্জে জাতীয় সড়ক দিবসে র‍্যালি ও আলোচনা
এক্সক্লসিভ

রাজধানীতে এনসিপির বিক্ষোভ সমাবেশ আজ

• • পঠিত 7 বার
শেয়ার করুন:
রাজধানীতে এনসিপির বিক্ষোভ সমাবেশ আজ

গোপালগঞ্জে এনসিপির পদযাত্রায় কেন্দ্রীয় নেতাদের ওপর হামলার প্রতিবাদে আজ শুক্রবার (১৮ জুলাই) রাজধানীতে বিক্ষোভ সমাবেশের আয়োজন করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। তিন দফা দাবিতে আয়োজিত এই কর্মসূচিটি বিকেল ৪টায় জাতীয় প্রেস ক্লাবের সামনে অনুষ্ঠিত হবে।

 

বৃহস্পতিবার রাতে ঢাকার বাংলামটরে দলটির কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ কর্মসূচি ঘোষণা করেন এনসিপির ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ শাখার নেতারা।

 

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন এনসিপি ঢাকা মহানগর দক্ষিণের প্রধান সমন্বয়কারী নিজাম উদ্দিন।

 

এ সময় আরও উপস্থিত ছিলেন মহানগর উত্তরের যুগ্ম সমন্বয়কারী মোস্তাক আহমেদ শিশির, দক্ষিণের যুগ্ম সমন্বয়কারী এস এম শাহরিয়ার এবং উত্তরের দপ্তর সমন্বয়কারী এম এম শোয়াইব।

 

তাদের তিন দফা দাবিগুলো হলো-

১. গোপালগঞ্জে দায়িত্বরত গোয়েন্দা সংস্থার সদস্যদের বিরুদ্ধে বিভাগীয় তদন্তসাপেক্ষে ব্যবস্থা নেওয়া।

২. ভিডিও ফুটেজ দেখে জড়িতদের চিহ্নিত করে বিচারের আওতায় আনা।

৩. অন্য জেলাগুলোতে এনসিপির পদযাত্রায় নিরাপত্তা আরও জোরদার করা।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।