Friday, 4 September 2026
শিরোনাম
জেলার খবর

রাঙ্গামাটিতে হাতির আক্রমণে প্রাণ গেল বৃদ্ধার

admin • 09 Jan 2024, 07:48 AM • পঠিত 3 বার
শেয়ার করুন:
রাঙ্গামাটিতে হাতির আক্রমণে প্রাণ গেল বৃদ্ধার

রাঙ্গামাটির লংগদু উপজেলায় বুনোহাতির আক্রমণে মাহি তারা বেগম (৬৩) নামে এক বৃদ্ধার মৃত্যু হয়েছে। সোমবার (৮ জানুয়ারি) বিকেলে উপজেলার ভাসান্যদম ইউনিয়নের আমতলীপাড়া এলাকায় এ ঘটনা ঘটেছে।

 

স্থানীয় লোকজন জানিয়েছে, চড়ে বেড়ানো গরু আনতে গিয়ে হাতির আক্রমণের শিকার হয়ে মারা যান ওই নারী। তিনি ওই এলাকার আইচ্ছা মিয়ার স্ত্রী।

ভাসান্যদম ইউনিয়ন পরিষদ (ইউপি) চেয়ারম্যান হযরত আলী জানান, ‘প্রতিদিনের মতো আজকেও বাড়ি থেকে কিছুটা দূরে নিজেদের গৃহপালিত গরু আনতে যায় ওই নারী। এ সময় পথিমধ্যে হাতির আক্রমণের শিকার হয়ে মারা যান মাহি তারা বেগম।’

 

লংগদু থানার অফিসার ইনচার্জ (ওসি) হারুনুর রশীদ জানান, ‘ভাসান্যদম ইউনিয়নে বন্য হাতির আক্রমণে একজন বৃদ্ধার মৃত্যুর খবর পেয়েছি। এ ব্যাপারে তদন্ত সাপেক্ষ বিস্তারিত জানানো হবে।’

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।