Saturday, 7 November 2026
শিরোনাম
মন্ত্রীকে নিয়ে ফেসবুকে পোস্ট, বিএনপি নেতার ভাই গ্রেপ্তার বিমানবন্দরের গোলচত্বরে জোড়া ককটেল বিস্ফোরণ জাতীয় বিপ্লব ও সংহতি দিবস আজ কুষ্টিয়ায় ডেঙ্গু সচেতনতায় সম্মিলিত সামাজিক জোটের লিফলেট বিতরণ ১০০ টাকা চাওয়ায় মায়ের বকুনি, পরে মিলল পিংকির নিথর দেহ বিনামূল্যে ওমরাহর সুযোগ দিচ্ছে সৌদি আরব, আবেদন করবেন যেভাবে থ্রিডি ম্যাপে ট্রেনের লাইভ অবস্থান দেখাচ্ছে ‘ট্রেন কোথায়’, যেভাবে দেখবেন আপনাদের পয়সা না দিলে শ্রমিকদের ৩০ না ৪০ হাজার টাকা বেতন দিতে পারতাম দুই ধাপে মিলবে ড্রাইভিং লাইসেন্স, আবেদনের নিয়ম ও ফি জানাল বিআরটিএ এবার দেবীগঞ্জে স্কুল ফিডিংয়ের রুটিতে মিলল ধারালো ব্লেড!
জেলার খবর

রাঙ্গামাটিতে বন্য হাতির আক্রমণে বৃদ্ধার মৃত্যু

• • পঠিত 8 বার
শেয়ার করুন:
রাঙ্গামাটিতে বন্য হাতির আক্রমণে বৃদ্ধার মৃত্যু

রাঙ্গামাটির লংগদু উপজেলায় বন্য হাতির আক্রমণে আরজা বেগম (৬০) নামের এক বৃদ্ধা মারা গেছেন। গতকাল রবিবার (১৪ জুলাই) মধ্যরাতে উপজেলার বগাচত্বর ইউনিয়নের রাঙ্গীপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

জানা গেছে, ঘটনার ওই বৃদ্ধা নিজ বসতঘরে ঘুমন্ত অবস্থায় ছিলেন। বন্য হাতি ঘর থেকে ধান খেতে গিয়ে ঘর ভাঙচুর করে, একপর্যায়ে হাতির আক্রমণের বৃদ্ধার মৃত্যু হয়। আরজা বেগম ইউনিয়নের মৃত জহিরুল ইসলামের স্ত্রী।

বগাচত্বর ইউনিয়ন পরিষদ (ইউপি) চেয়ারম্যান আবুল বশর জানান, প্রতিদিনের মতো এদিনও ঘরে ঘুমাচ্ছিলেন আরজা বেগম। রাতে পাহাড় থেকে দুটি বন্য হাতি লোকালয়ে এসে তাদের বাড়িতে হানা দেয়। এসময় হাতির আক্রমণের শিকার হয়ে ঘটনাস্থলেই প্রাণ হারাণ বৃদ্ধা।

লংগদু থানার অফিসার ইনচার্জ (ওসি) হারুনুর রশিদ বলেন, বগাচত্বর ইউনিয়নে হাতির আক্রমণে এক বৃদ্ধার মৃত্যুর খবর পেয়েছি। ঘটনাস্থলে আমাদের পুলিশ গিয়েছে। পরবর্তীতে তদন্ত সাপেক্ষে বিস্তারিত জানানো হবে।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।