Tuesday, 3 November 2026
শিরোনাম
জেলার খবর

রাইস মিলে বয়লার বিস্ফোরণ, কারিগরের মৃত্যু

• • পঠিত 10 বার
শেয়ার করুন:
রাইস মিলে বয়লার বিস্ফোরণ, কারিগরের মৃত্যু

ভোলার চরফ্যাশনে রাইস মিলের বয়লার মিলে বিস্ফোরণে এক কারিগর মারা গেছেন। এতে আহত হয়েছেন মালিকসহ আর দুইজন। এদিকে এ ঘটনার পর ওই এলাকার সাধারণ মানুষের মাঝে আতঙ্ক ছড়িয়ে পড়েছে।

 

উপজেলার মাদ্রাজ ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ড চর আফজালের মুন্নী রাইস মিলে আজ শুক্রবার সকালে এই দুর্ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন চরফ্যাশন থানার উপপরিদশর্ক (এসআই) মো. ইয়াসিন।

 

এসআই জানান, মিলটি দুই দিন আগে চালু করা হয়েছিল। শুক্রবার সকালে মিলের কারিগর আল আমিন মিলের বয়লারে আগুন জ্বালানোর সময় বিস্ফোরণ হয়।

 

এতে ঘটনাস্থলেই আল আমিন মারা যান। তিনি একই গ্রামের জলিল মাঝির ছেলে। এ সময় তাঁর ভাই ফিরোজ ও মিলের মালিক মনির আহত হন। ফিরোজের অবস্থা গুরুতর হওয়ায় তাঁকে উন্নত চিকিৎসার জন্য বরিশাল শের ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।